বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৫ নভেম্বর ২০২৪ ১৯ : ৪৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে ঝড় তুলেছেন তিনি। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়ারকে কিনে নেয় প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। শ্রেয়স আইয়ারকে নিয়ে চলছে চর্চা।
শ্রেয়সের নেতৃত্বে গতবার আইপিএল খেতাব জেতে কলকাতা নাইট রাইডার্স। তাঁর ক্রিকেট নিয়ে কৌতূহল সবার। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ বেড়েছে অনেকের। এই তারকা ক্রিকেটারের সঙ্গে এক রহস্যময়ী নারীর ছবি দেখার পরেই পাঞ্জাবের ক্রিকেটারকে নিয়ে বেড়েছে আগ্রহ। ভক্তরা জানতে চান ছবিতে শ্রেয়সের সঙ্গে থাকা রহস্যময়ী নারীর পরিচয়।
বিভিন্ন অনুষ্ঠানে শ্রেয়সের সঙ্গে দেখা গিয়েছে সেই নারীকে। প্রথমবার ভারতীয় দলের দিওয়ালি পার্টিতে শ্রেয়স ও এই মহিলাকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই ছবি পত্রপত্রিকায় বেরনোর পরে কৌতূহল বেড়ে যায় বহুগুণে। পরে ওয়াংখেড়েতে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে রোহিত শর্মার স্ত্রী রীতিকার সঙ্গে দেখা গিয়েছিল এই মহিলাকে। তার পরে শ্রেয়সের সঙ্গে সেই মহিলার সম্পর্ক নিয়ে চর্চা বেড়ে যায়।
প্রশ্ন উঠেছে এই মহিলার সঙ্গে কী ভাবে পরিচয় হল শ্রেয়সের? তাঁদের সম্পর্ক কতদিনের? কতটা গভীর? তবে শ্রেয়স আইয়ার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করেননি।
জানা গিয়েছে শ্রেয়সের সঙ্গে ছবিতে থাকা সেই রহস্যময়ী নারীর নাম তৃষা কুলকার্নি। ক্রিকেট বিশ্বেও তাঁকে নিয়ে কৌতূহল তীব্র। শ্রেয়স ও তৃষার সম্পর্ক নিয়ে যতই চর্চা হোক না কেন দু'জনের কেউই নিজেদের সম্পর্ক নিয়ে টুঁ শব্দটি করেননি।
তৃষা নিজেকে মিডিয়ার থেকে দূরে সরিয়ে রাখেন। সোশ্যাল মিডিয়াতেও খুব একটা দেখা যায় না তাঁকে। তৃষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট মোডে রয়েছে। শ্রেয়স আইয়ার ও তাঁর দিদি ইনস্টাগ্রামে তৃষাকে ফলো করেন।
শ্রেয়স আইয়ারের সঙ্গে অতীতে নিকিতা শিব নামে এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল বলে জানা যায়। এখন তৃষা কুলকার্নির সঙ্গে নাম জড়িয়েছে। তবে শ্রেয়স ও তৃষা যে সম্পর্কে রয়েছেন, তা পরিষ্কার করে জানার উপায় নেই। কারণ দু' জনের কেউই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। ফলে সোশ্যাল মিডিয়া, জনশ্রুতিতেই শ্রেয়স ও তৃষার সম্পর্ক নিয়ে আলোচনা চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি