বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | পারথে ইতিহাস টিম ইন্ডিয়ার, টেস্ট বিশ্বকাপের টেবিলে বিরাট পরিবর্তন, কত পয়েন্ট পেল ভারত?

Kaushik Roy | ২৫ নভেম্বর ২০২৪ ১৯ : ৩৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টে পারথের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের বিরাট ব্যবধানে হারিয়েছে ভারত। নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা জিইয়ে রাখল ভারত। তৃতীয় দিনের খেলা শেষ হয় যখন সেই সময় অস্ট্রেলিয়ার রান ১২-৩। আশা করা যাচ্ছিল, অলৌকিক কিছু না ঘটলে চতুর্থ দিনেই বাজিমাত করতে পারে টিম ইন্ডিয়া। শূন্য রানে আউট হন উসমান খোয়াজা।

 


অন্যদিকে, স্টিভ স্মিথ ৬০ বলে ১৭ রান করলেও প্রথম সেশনে মহম্মদ সিরাজের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তবে ট্র্যাভিস হেড (৮৯) এবং মিচেল মার্শ (৪৭) কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তাদের যথাক্রমে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত থাকতে হয়। যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ তিনটি করে উইকেট নেন। ওয়াশিংটন সুন্দরের দখলে আসে দুটি উইকেট। পারথে অভিষেক হওয়া নীতীশ কুমার রেড্ডি মিচেল মার্শকে আউট করে তার প্রথম টেস্ট উইকেট পান। প্রথম টেস্টে জয়ের পর পরিবর্তন দেখা গেল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলেও।

 

 

পারথে জয়ের পর ভারতের পয়েন্ট শতাংশ বেড়ে হয়েছে ৬১.১১%,। নিউজিল্যান্ডের কাছে হারের পর ছিল ৫৮.৩৩%। অন্যদিকে, প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ কমে হয়েছে ৫৭.৬৯% যা আগে ছিল ৬২.৫০%। তবে সিরিজে এখনও চার ম্যাচ বাকি রয়েছে। দুই দলের জন্যেই এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে প্রথম দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু দু’বারই ফাইনালে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া