সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৫ নভেম্বর ২০২৪ ১৯ : ৩৮Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: আগেই খবর এসেছিল ব্রাত্য বসুর লেখা 'উইঙ্কল টুইঙ্কল' নাটকটি এবার বড়পর্দায় আনতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। যদিও বাংলায় নাটক থেকে ছবি করার চল এই প্রথম নয়। ব্রাত্য বসু লেখা এই নাটকটি দারুণ জনপ্রিয়। প্রশংসিতও বটে।
এই পলিটিক্যাল ফ্যান্টাসি ঘরানার নাটকটির দুই মুখ্য চরিত্র হল সব্যসাচী এবং তাঁর ছেলে ইন্দ্র। সব্যসাচী হল এক বিপ্লবী রাজনৈতিক কর্মী। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় সবার উপরে তাঁর নাম। মাঝে হঠাৎই সে উধাও হয়ে যায়। ফিরে আসে বছর কুড়ি পর। নতুন পৃথিবীর মুখোমুখি হয় সে। তখন তার ছেলে ইন্দ্র তার বিপরীত দলের সমর্থক। এমন অবস্থায় কী হয় সেই নিয়েই এগোয় গল্প।
সূত্রের খবর, বাবার চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। আর ছেলের চরিত্রে থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায়। পরমব্রতর বোনের ভূমিকায় থাকতে পারেন অঙ্গনা রায়। ছবি ঘিরে নানা কৌতূহলের মাঝেই প্রকাশ্যে এল 'উইঙ্কেল টুইঙ্কেল'-এর প্রথম ঝলক। পোস্টারে দেখা মিলল ভাঙা লেলিনের মূর্তি, তার সামনে বসে রয়েছেন সৃজিতের দুই নায়ক। তাঁদের মুখ অবশ্য প্রকাশ্যে আনেননি নির্মাতারা। ফ্রেন্ডস কম্যুনিকেশন, মণিশঙ্কর বসু ও অরবিন্দ কুমার নিবেদিত এই ছবির প্রথম পোস্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে সমাজ মাধ্যমে।
ছবি প্রসঙ্গে ফ্রেন্ডস কম্যুনিকেশনের কর্ণধার ফিরদৌস উল হাসান আজকাল ডট ইন-কে বলেন, "নাটক নিয়ে ছবি নতুন বিষয় নয়। তবে এই ছবিকে বড়পর্দায় যেভাবে ফুটিয়ে তুলবেন সৃজিত তা অবশ্যই অন্যরকম হতে চলেছে। এই মুহুর্তে চলছে চরিত্রাভিনেতা বাছাই পর্ব। নতুন বছরেই নতুন ছবি নিয়ে আসব।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি