সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৫ নভেম্বর ২০২৪ ১৫ : ৪৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
রাহার প্রথম গান
গোয়ায় অনুষ্ঠিত হওয়া ভারতের ৫৫ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে সাক্ষাৎকারে রণবীর জানান তিনি তাঁর মেয়ের জন্য প্রথম যে গানটা বাজিয়েছিলেন সেটা ছিল রাজ কাপুর অভিনীত ১৯৫৯ সালে মুক্তি পাওয়া 'আনাড়ি' ছবির গান 'কিসি কী মুসকুরাহাটো পে হো নিসার'। তিনি বলেন, "আমার ৮০ এর দশকে জন্ম। আমার সবথেকে পছন্দের গান ওটা। তাই রাহাকে ওই গানটি প্রথম শুনিয়েছিলাম। আপনিও যদি গানটি শোনেন বুঝবেন কথাগুলো কী সুন্দর, সহজ, জীবন কীভাবে কাটানো উচিত সেটাই যেন গানের কথায় বলা আছে।"
শ্বশুর-শাশুড়ির সঙ্গে কী করেন ক্যাটরিনা?
বলিউডের নজরকাড়া জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর ভিকির পঞ্জাবি পরিবারের আদরের সদস্য হয়ে উঠেছেন ক্যাটরিনা। পারিবারিক পুজো থেকে শুরু করে নিয়ম মেনে করবা চৌথের ব্রতও পালন করেন অভিনেত্রী। শ্বশুর-শাশুড়ির সঙ্গে দারুণ মিষ্টি সম্পর্ক তাঁর। ২৪ নভেম্বর ভিকির বাবা শ্যাম কৌশলেন জন্মদিনে তাঁকে সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা। পূত্রবধূ নয়, কৌশল পরিবারের মেয়ে হয়ে উঠেছেন তিনি তা বোঝাই যাচ্ছে।
সেলিম খানের জন্মদিনে কী বললেন লুলিয়া?
২৪ নভেম্বর সেলিম খান পালন করলেন নিজের ৮৯ তম জন্মদিন। পরিবারের সঙ্গে এদিনটা কাটালেও অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছিলেন তিনি। এদিন ছেলে সলমন খানের চর্চিত প্রেমিকা লুলিয়া ভান্তুরও তাঁকে শুভেচ্ছা জানিয়ে সমাজ মাধ্যমে একটি লেখা লেখেন। সঙ্গে জোড়েন সেলিম খানের সঙ্গে এক অদেখা ছবিও। লুলিয়া লেখেন, 'শুভ জন্মদিন আমার দেখা অন্যতম ভাল মানুষ। তোমার জন্যই ভারতকে নিজের বাড়ি মনে হয়। ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে সবসময় তোমায় সুস্থ রাখে। তুমি অনুপ্রেরণা, খুব ভাল থেকো।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি