বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ নভেম্বর ২০২৪ ০৫ : ১৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সৌদি আরবের জেদ্দায় প্রথম দিনের নিলামের শেষে কলকাতা নাইট রাইডার্সের চমক ভেঙ্কটেশ আইয়ার। বিপুল ২৩.৭৫ কোটি খরচ করে বাঁ হাতি অলরাউন্ডারকে তুলে নেয় কেকেআর। মেগা নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু রবিবার ভেঙ্কটেশকে পেতে অলআউট ঝাঁপায় কলকাতা। কড়া টক্কর চলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। কেউই জায়গা ছাড়তে রাজি ছিল না। শেষপর্যন্ত বিপুল অর্থে ভেঙ্কটেশকে নাইটদের শিবিরে ফেরানো হল। যা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই। ভাবা হয়েছিল কেএল রাহুল বা ঋষভ পন্থের মধ্যে একজনের জন্য হয়তো ঝাঁপাবে কেকেআর। কারণ উইকেটকিপারের পাশাপাশি শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক দরকার ছিল। কিন্তু দু'জনের জন্য বিড করেনি কলকাতা। রাহুলকে নিয়ে শুরুতে আগ্রহ প্রকাশ করলেও সহজেই পিছিয়ে আসে। এমনকী মহম্মদ সামিকেও নেওয়ার চেষ্টা করা হয়নি। অন্যান্য বারের মতো এবারও ভেঙ্কি মাইসোরদের প্লেয়ার বাছাই নিয়ে প্রশ্ন উঠছে।
রবিবার মেগা নিলামের প্রথমদিন মোট সাতজন প্লেয়ারকে নিল কেকেআর। শুরুতে একটা দীর্ঘ সময় হাত গুটিয়ে বসে থাকে নাইট কর্তারা। তারপর অবশেষে ৩.৬ কোটি দিয়ে কুইন্টন ডি কককে কেনে কেকেআর। উইকেটকিপিংয়ের পাশাপাশি ওপেন করতে পারবেন প্রোটিয়া তারকা। ফিল সল্টকে ছেড়ে দিয়েছে নাইটরা। তাঁর জায়গায় আদর্শ কুইন্টন। দু'কোটির বেস প্রাইজে ফেরানো হয় রহমতুল্লাহ গুরবাজকে। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে আফগান তারকাকে। মিচেল স্টার্কের পরিবর্তে নেওয়া হয় আনরিচ নোখিয়াকে। ৬.৫ কোটিতে প্রোটিয়া স্পিডস্টারকে কেনে কেকেআর। আগের মরশুমে চোটের জন্য ছন্দে ছিলেন না। ফিট থাকলে ইডেনের পিচে কার্যকরী হবেন নোখিয়া। দুরন্ত গতি এবং ডেথ ওভারে উইকেট তুলে নেওয়ার প্রবণতা রয়েছে প্রোটিয়া পেসারের। যার ফলে তাঁর সংযোজনে বোলিং বিভাগ শক্তিশালী হল নাইটদের। তিন কোটিতে ফেরানো হয় অঙ্গকৃশ রঘুবংশীকে। আগের বছরও কেকেআরে ছিলেন তরুণ ব্যাটার। বেশ কয়েকটা ভাল ইনিংস খেলেন। ফেরানো হল বৈভব অরোরাকেও। নিলামের শেষদিকে ১.৮ কোটিতে তাঁকে কেনে কেকেআর। একেবারে শেষ সেট থেকে তুলে নেওয়া হয় মায়াঙ্ক মারকান্ডেকে। মাত্র ৩০ লক্ষতে তরুণ স্পিনারকে নেয় কলকাতা। মেগা নিলামের আগে ছ'জন প্লেয়ারকে রিটেন করে কেকেআর। এই তালিকায় রয়েছেন সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, রমনদীপ সিং এবং হর্ষিত রানা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি