বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ নভেম্বর ২০২৪ ০৪ : ৪১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আগের আইপিএলে তেমন চমকপ্রদ পারফরম্যান্স নেই। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পান না। কিন্তু রবিবার আইপিএলের মেগা নিলামে তরতর করে দর উঠল যুজবেন্দ্র চাহালের। ১৮ কোটি দিয়ে ভারতীয় স্পিনারকে কিনেছে পাঞ্জাব কিংস। তাঁকে পাওয়ার জন্য ঝাঁপায় চারটে ফ্র্যাঞ্চাইজি। এই তালিকায় ছিল গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টস। ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে তুল্যমূল্য লড়াই হয়। কিন্তু শেষপর্যন্ত তাঁকে নেই পাঞ্জাব। চাহাল জানান, নিলাম চলাকালীন তিনি নার্ভাস ছিলেন। একইসঙ্গে উদগ্রীবও ছিলেন। তবে দাবি করেন, এই দর তাঁর প্রাপ্য। চাহাল বলেন, 'আমি খুবই নার্ভাস ছিলাম। গত তিনটে আইপিএল মিলে আমি এই টাকা পেয়েছিলাম। আমার মনে হয়, আমার এই অঙ্ক প্রাপ্য। আমি খুবই উত্তেজিত।'
পাঞ্জাবে শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিংয়ের সঙ্গে খেলতে হবে তাঁকে। ভারতীয় স্পিনার জানান, দু'জনের সঙ্গেই তাঁর সম্পর্ক ভাল। তাঁদের সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। চাহাল বলেন, 'শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিংয়ের সঙ্গে আমার সম্পর্ক ভাল। তাই ওদের সঙ্গে খেলতে উদগ্রীব। রিকি পন্টিং স্যারের থেকেও অনেক কিছু শিখতে পারব। অন্তত আমি এবার বাড়ির কাছাকাছি থাকতে পারব। এর আগে জয়পুর ছিল, এবার চণ্ডীগড় হল।' আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি চাহাল। ভারতীয় বোলারদের মধ্যে টি-২০ তে সবচেয়ে বেশি উইকেটও তাঁর। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন ভারতীয় স্পিনার। আরসিবির হয়ে সর্বোচ্চ উইকেট নেন চাহাল। ১১৩ ম্যাচে ১৩৯ উইকেট পান। আইপিএলের ইতিহাসেও সর্বোচ্চ উইকেট তাঁরই। ১৬০ ম্যাচে তাঁর সংগ্রহ ২০৫ উইকেট। গতবছর নবম স্থানে শেষ করে পাঞ্জাব। ২০১৪ সালের পর প্লে অফে যায়নি তাঁরা। এবার যথেষ্ট ভাল দল গড়ছে পাঞ্জাব। নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহালের মতো তারকাকে। কোচের দায়িত্বে রিকি পন্টিং। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে পাঞ্জাব কিংস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি