সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Ranbir Kapoor said he is excited to work with sanjay Leela Bhansali after 18 years in Love and War movie

বিনোদন | ১৮ বছর পর বনশালির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? কতটা বদলেছেন ‘সাওয়ারিয়া’-র পরিচালক? খুল্লম খুল্লা রণবীর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৪ নভেম্বর ২০২৪ ০১ : ২৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: জোরকদমে চলছে সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং। ছবিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর দুই উচ্চপদস্থ সেনা অফিসারের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে। আলিয়া ভাটের চরিত্রটি এক ক্যাবারে ড্যান্সারের। গত ৭ নভেম্বর থেকে মুম্বইতে ছবির প্রথম দফার শুটে যোগ দিয়েছিলেন রণবীর। ১৫ নভেম্বরে তাঁর সঙ্গে যোগ দেন ভিকি। এবারে এই জুটির সঙ্গে শুটিংয়ে যোগ দিয়েছেন আলিয়া ভাট-ও। ১৮ বছর পর বনশালির সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর। তাঁর নির্দেশে করছেন শুটিং। এতগুলো বছর পর কেমন সেই অভিজ্ঞতা? মানুষ হিসাবেই বা কতটা বদলেছেন বনশালি? টুকরো টাকরা অভিজ্ঞতা গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) অনুষ্ঠানের মঞ্চ থেকে ভাগ করে নিলেন রণবীর। 

 

 

সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন রণবীর কাপুর। সেই কথা টেনে বংশলাই সম্পর্কে রণবীরের মন্তব্য, “এই ছবি নিয়ে আমিও কম উত্তেজিত নই। আমি আজ ছবির বিষয়ে যতটুকু বুঝি, অভিনয় সম্পর্কে যতটুকু জানি তার সবটুকুই ওঁর থেকেই শেখা। এত বছর পরেও দেখলাম উনি এতটুকুও বদলাননি। সেই একই রকমের পরিশ্রম করেন একটি ছবির পিছনে। সারাক্ষণ শুধু ছবির মধ্যেই ডুবে রয়েছেন। সিনেমা-ই ওঁর ধ্যান-জ্ঞান। কীভাবে পর্দায় নতুন কিছু তৈরি করা যায়, ছবিটাকে সর্বাঙ্গসুন্দর করে তোলা যায়, সারাক্ষণ সেই ভাবনার মধ্যেই ডুবে থাকেন তিনি।”

 

এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই রণবীর জানান, নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎসের ব্যাপারে ওয়াকিবহাল করতে হবে নয়া এবং আগামী প্রজন্মকে। এরপই তাঁর ঘোষণা, ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সারা ভারতে ‘রাজ কপূর চলচ্চিত্র উৎসব’ আয়োজন করতে চলেছেন তাঁরা। রাজ কপূরের ১০টি ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। বনশালির সঙ্গে জুটি বেঁধে রাজ্ কাপুরের বায়োপিক তৈরির ইচ্ছে যে তাঁর ভীষণভাবে রয়েছে, সেকথাও জানালেন রণবীর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া