বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৪ নভেম্বর ২০২৪ ০০ : ০৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়াকে বড় টার্গেট দেওয়ার লক্ষ্যে আগেই এগোচ্ছিল টিম ইন্ডিয়া। ৫৩৩ রানের লিড নিয়ে বল করতে নেমে পারথে তৃতীয় দিনের শেষে বুমরা ম্যাজিক। ওপেনার নাথান ম্যাকসুইনি এবং মার্নাস লাবুশেনকে আউট করে বড় জয়ের পথে এগোচ্ছে ভারত। সিরাজের বলে আউট হয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্সও। রানের পাহাড় মাথায় নিয়ে নেমে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১২ রানে তিন উইকেট। এদিন শুরু থেকেই ভারত এগিয়ে ছিল। যত বেলা গড়িয়েছে আরও চাপ বেড়েছে কামিন্সদের মাথায়।
মাঝে পরপর ঋষভ,জুড়েলকে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও ওয়াশিংটন এবং বিরাটের পার্টনারশিপে ফের ম্যাচ থেকে বেরিয়ে যায় তারা। শেষবেলায় যথেষ্ট ক্লান্ত দেখিয়েছে অজিদের। সেই সুবিধা নিয়েই আধঘণ্টার খেলায় দুই অজি ব্যাটার এবং অধিনায়ককে ড্রেসিংরুমে ফিরিয়েছে টিম ইন্ডিয়া। সোমবার প্রথম এক ঘণ্টায় ভাল বল করতে পারলে জয় একপ্রকার নিশ্চিত বুমরাদের। স্টিভ স্মিথ এবং ট্র্যাভিস হেডকে আউট করতে পারলে খেলা সোমবারই শেষ হওয়ার সম্ভাবনা। এদিন জয়সওয়াল এবং কোহলির শতরানেই এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া।
১৬১ রানে থামেন যশস্বী। রান পাননি পন্থ আর জুড়েল। সেই সময় নেমে হাল ধরেন ওয়াশিংটন। সঙ্গে ছিলেন বিরাট। দিনের তৃতীয় সেশন পর্যন্ত তাঁরা ব্যাট করেন। স্যর ডনের দেশে বিরাট ফিরলেন রাজার মতো। এই জন্যই তিনি কিং কোহলি। তাঁর একসময়ের চরম প্রতিদ্বন্দ্বী মিচেল জনসন কোহলির কাছ থেকে দেখতে চেয়েছিলেন সেঞ্চুরি। বিরাটের শাপমুক্তি ঘটল। এক সেঞ্চুরিতে জনসনের ইচ্ছাপূরণ করলেন, নিন্দুকদের থামালেন আর সগর্বে গোটা দুনিয়াকে জানিয়ে দিলেন, তিনি এখনও শেষ হয়ে যাননি। অস্ট্রেলিয়ার মাটিতেই কোহলি ফিরে পেলেন রাজ্যপাট।
তাঁর শতরানের অপেক্ষায় ছিল ভারতীয় দলও। খেলার যখন এক ঘণ্টা মত বাকি সেই সময় ড্রিঙ্কস ব্রেকে নির্দেশ আসে চালিয়ে খেলার। তারপরেই গিয়ার বদল করেন বিরাটও। মিচেল মার্শ, লাবুশেন, নাথান লায়ন কাউকেই ছেড়ে কথা বলেননি। শেষের দিকে নেমে মারকুটে ইনিংস খেলে গেলেন নীতীশ কুমার রেড্ডিও। মিচেল মার্শকে এক ওভারে তিন বলে তিন চার, নাথান লায়নকে মারা বিশাল ছক্কায় হাততালি দিতে দেখা যায় কোহলিকেও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি