সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ নভেম্বর ২০২৪ ০০ : ১৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ২০০৪ সালে বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছিল ‘মার্ডার’। ছবিতে মুখ্যভূমিকায় ইমরান হাশমি এবং মল্লিকা শেরাওয়াতের রসায়নের স্মৃতি আজও দর্শকমনে স্পষ্ট। বিশেষ করে ছবিতে তাঁদের সাহসী ও ঘনিষ্ঠ সব দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল বলিউডকে। ছবির অন্যতম জনপ্রিয় গান ‘ভিগে হোঁট তেরে’-এর ভিডিওতে খোলা অক্ষের নীচে ইমরান-মল্লিকার উদ্দাম যৌনতা অথবা ঠোঁটে ঠোঁটে ডুবিয়ে পরস্পরের শরীরের উষ্ণতার আঁচে পুড়তে থাকার সেইসব ঘনিষ্ঠ দৃশ্য ২০ বছর পরেও দর্শকের মনে ভাইরাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই গানের সৃষ্যের শুটিংয়ের নানান অজানা তথ্য ফাঁস করলেন মল্লিকা।
মল্লিকা জানালেন, ব্যাঙ্ককে শুটিং হয়েছিল এই ছবির অনেকাংশে। তার মধ্যে ভিগে হোঁট তেরে -এর ভিডিও ছিল। সেই সময় অসহায় গরম ছিল সেখানে। রৌদ্রের তাপের চোটে চামড়া পুড়ে যাচ্ছিল এমন অবস্থা। তার মধ্যেই শুরু হয়েছিল এই গানের শুটিং। এদিকে গরমে দরদর করে ঘামছেন ইমরান-মল্লিকা, এদিকে ছবির নৃত্য-পরিচালক সমানে কানের কাছে নির্দেশ দিয়ে চলেছেন ক্যামেরায় এই দৃশ্যগুলোর মধ্যে যেন উষ্ণতা চুঁইয়ে পড়ে। আর শারীরিক ঘনিষ্ঠ মুহূর্তের চরম অভিব্যক্তিও চোখেমুখে ফোটাতে মল্লিকাকে নির্দেশ দিচ্ছিলেন তিনি। এদিকে গরমের চোটে অভিনেত্রী অস্বস্তির পর্যায় তখন চরমে। যাই হোক, পেশাদারিত্ব বজায় রেখে অক্ষরে অক্ষরে সেই নির্দেশ পালন করেছিলেন মল্লিকা-ইমরান দু’জনেই।
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ইমরানের বিষয়ে মল্লিকা বলেছিলেন, “মানুষ হিসাবে ইমরান অসাধারণ খুব ভদ্র। মার্ডার ছবির শুটিংয়ে আমার সঙ্গে সেই সব ঘনিষ্ঠ দৃশ্যে ও নিজের চূড়ান্ত ভদ্রতাবোধ দেখিয়েছিল আমার বিন্দুমাত্র অস্বস্তি হতে দেয়নি। সেই ছবির পর থেকে আজ পর্যন্ত অভিনেতা হিসেবে নিজেকে যেভাবে ভেঙেচুরে গড়েছে ইমরান এক কথায় তা অবিশ্বাস্য।”
ভবিষ্যতে কি বড়পর্দায় ফের একসঙ্গে দেখা যেতে পারে ইমরান ও মল্লিকা শেরাওয়াতের জুটিকে? শোনামাত্র এক গাল হেসে অভিনেত্রী জবাব, “আমি তো ভীষণভাবে চাই ইমরানের সঙ্গে জুটি বেঁধে ফের একবার পর্দায় আসতে। এরকম সুযোগের অপেক্ষায় আছি। দেখা যাক্!”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি