সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ নভেম্বর ২০২৪ ২৩ : ৫৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: পারথ টেস্টে চালকের আসনে ভারতীয় ক্রিকেট দল। যা পরিস্থিতি তাতে রোহিত শর্মাকে ছাড়াই দল জিততে চলেছে। অস্ট্রেলিয়াকে একাই বলতে গেলে হারিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলির শতরানে ভারতীয় দল পাহাড়প্রমাণ ৫০০ রানেরও বেশি লিড নেয়। একপ্রকার জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া, তা বলা যায়। টিম ইন্ডিয়ার পাশাপাশি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ও কিন্তু জমিয়ে ‘ব্যাটিং’ করছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে!
বাংলায় দর্শক হৃদয় লুঠ করেছে ‘বহুরূপী’। বাংলা-বিজয়ের পর সে পাড়ি দিয়েছিল ভারতের নানা প্রান্তে। শিবপ্রসাদ-নন্দিতার এই অশ্বমেধের ঘোড়া-সম-ছবিটি পাড়ি জমিয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও। সেখানেও তাঁর ছোটার গতি কমেনি। সোজা কথায়, অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নের ‘বহুরূপী’র পরপর দু’টি শো হাউজফুল। নিউজিল্যান্ডেও ছবিটা পাল্টায়নি।
‘বহুরূপী’র আকর্ষণ কিন্তু কমেনি। শিবপ্রসাদ-নন্দিতার প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর খবর অনুযায়ী, ছবিটি সর্বভারতীয় স্তরে ১৫ কোটি টাকা আয় করে ব্লকবাস্টার। যা বাংলা সিনেমার ইতিহাসে গত দশ বছরে মুক্তি পাওয়া সমস্ত ছবির আয়ের থেকে বেশি। এর আগে ‘উইন্ডোজ’-এর তরফে সর্বোচ্চ স্ক্রিনিং হওয়া ছবির নজির গড়েছিল ‘বেলাশেষে’।
প্রসঙ্গত, ‘বহুরূপী’র রঙে রাঙাচ্ছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের জুটি। সেই সঙ্গে পাল্লা দিয়ে রয়েছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর জুটিও। গল্পে দুই জুটির রোম্যান্স হার মানাবে সবকিছু। সেইসঙ্গে রয়েছে টানটান রহস্য। এই ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ এই সময়টা জুড়ে। পশ্চিমবঙ্গের বুকে ক্রমান্বয়ে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা, যাকে কেন্দ্র করেই এই ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি