বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | চার ফ্র্যাঞ্চাইজির লড়াই, ১৪ কোটিতে দিল্লিতে কেএল রাহুল

Sampurna Chakraborty | ২৪ নভেম্বর ২০২৪ ২৩ : ৩০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কলকাতা নাইট রাইডার্স বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নয়, কেএল রাহুলের জন্য চমক অপেক্ষা করছিল। ১৪ কোটিতে দিল্লি ক্যাপিটালসে ভারতীয় উইকেটকিপার ব্যাটার। তবে আশা করা হয়েছিল, তারকা ক্রিকেটারের দর আরও উঠবে। সেই তুলনায় কিছুটা হতাশই করেন রাহুল। অন্তত তাঁর দুই সতীর্থ ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারের তুলনায়। দিল্লি এবং লখনউয়ের মধ্যে সোয়াপ ডিল। পন্থ গেলেন লখনউয়ে, রাহুল দিল্লিতে। হয়তো নেতৃত্ব দিতেই দেখা যাবে তারকা ক্রিকেটারকে। 

রাহুলকে পেতে ঝাঁপায় চার ফ্রাঞ্চাইজি।‌ তালিকায় ছিল কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটলস এবং চেন্নাই সুপার কিংস। প্রথমে কেকেআর এবং আরসিবির মধ্যে লড়াই শুরু হয়। এটা প্রত্যাশিতই ছিল। দুই ফ্রাঞ্চাইজিই অধিনায়ক এবং উইকেটকিপার ব্যাটারের খোঁজে ছিল। তারমধ্যে রাহুল বেঙ্গালুরুর ছেলে হওয়ায় কিছুটা হলেও দৌড়ে এগিয়ে ছিল আরসিবি। কিন্তু সবাইকে অবাক করে দিল্লি এবং চেন্নাই। শেষপর্যন্ত পিছিয়ে আসে কেকেআর ও আরসিবি। নিলামের টেবিলে মস্তিষ্ক খাটিয়ে রাহুলকে তুলে নিলেন সৌরভ গাঙ্গুলি। নিলামের আগে ঋষভ পন্থকে ছেড়ে দেয় দিল্লি। তাঁদেরও একজন উইকেটকিপার দরকার ছিল। একইসঙ্গে অধিনায়কের খোঁজে চলছিল। রাহুলের অন্তর্ভুক্তিতে দুটো সমস্যাই মিটবে।

তিন ভারতীয় ক্রিকেটারকে নিয়ে নিলামের টেবিলে হাড্ডাহাড্ডি লড়াই হবে জানাই ছিল। আইপিএলের মেগা নিলামের সবচেয়ে আকর্ষণীয় পর্ব মার্কি প্লেয়ারদের নিলাম। ঋষভ পন্থ এবার যাবতীয় অঙ্ক, পরিসংখ্যান ছাপিয়ে যেতে পারে ভাবা হয়েছিল। সেটাই হল। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার হলেন পন্থ। ২৭ কোটিতে ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে কেনে লখনউ সুপার জায়ান্টস। প্রত্যাশা মতো দ্বিতীয় সর্বোচ্চ শ্রেয়স আইয়ার। দু'জনের মধ্যে মাত্র ২৫ লক্ষ টাকার পার্থক্য। ২৬.৭৫ কোটিতে কেকেআরের প্রাক্তন অধিনায়ককে কেনে পাঞ্জাব কিংস। আগের আইপিএল তেমন ভাল যায়নি রাহুলের। তাঁকে রিটেন করেনি লখনউ। এবার দিল্লির হয়ে নিজেকে নতুন করে প্রমাণ করার লড়াই তারকা ক্রিকেটারের সামনে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া