সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Breaking: সত্যের সন্ধানে ইশা, সঙ্গী হবেন দেবরাজ! 'বিবি বক্সী'র আতস কাচে ফুটে উঠবে কোন গল্প?

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ নভেম্বর ২০২৪ ২০ : ৫৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বাঙালি মানেই রহস্য প্রেমী। বাংলার দর্শক এখন থ্রিলারেই মজে। তাই সেই কথা মাথায় রেখে আসছে একের পর এক সিনেমা, সিরিজ। ওটিটি প্ল্যাটফর্মগুলোও এগিয়ে রয়েছে এই দৌড়ে। 

 

যুগে যুগে অসত্যের বিনাশে এগিয়ে এসেছেন নারী। কখনও উর্দিতে কখনও সাধারণ চেনা মানুষের রূপে। পরিস্থিতিও বদলে দিয়েছে লড়াইয়ের সমীকরণ। ঠিক এইরকম সত্য-অসত্যর লড়াইয়ের গল্প বলতে আসছে এক মহিলা গোয়েন্দা! 

 

এবার একেবারে নতুন এক মহিলা গোয়েন্দার সঙ্গে পরিচয় হবে দর্শকের। পরিস্থিতিই তাঁর হাতে তুলে দিয়েছে আতস কাচ। আসছে ভরপুর রহস্যে ঘেরা গোয়েন্দা সিরিজ 'বিবি বক্সী'। পরিচালনায় জয়দীপ মুখোপাধ্যায়। কাহিনী ও সংলাপ লিখেছেন পারমিতা মুন্সী। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্যও লিখেছেন তিনি।

প্রত্যন্ত গ্রামের বিনোদবালা বক্সী কনস্টেবল হয়েও গোয়েন্দার মতো বুদ্ধি ধরেন। এই চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী ইশা সাহার। এক সাধারণ মহিলার অসাধারণ হয়ে ওঠার গল্প সব সময় দর্শক-পাঠকের ভাল লাগে। সেই ভাবনা থেকেই এই চরিত্রের সৃষ্টি। এক গল্পে গ্রামীণ রাজনীতি, মেয়েদের উন্নতি রোখার চেষ্টা, কর্মরতা নারীর পারিবারিক দিক সবটা ফুটে উঠবে গল্পে। 

 

ইশার বিপরীতে থাকবেন দেবরাজ ভট্টাচার্য। ইতিমধ্যেই বহু সিরিজে অভিনয় ও গানের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এই গল্পে এক ছাপোষা ব্যক্তির চরিত্রে দেখা যাবে দেবরাজকে। এছাড়াও ছবিতে থাকতে পারে বেশকিছু নতুন মুখ। 

 

এই মুহূর্তে চলছে সিরিজের রেকির কাজ। বাঁকুড়া জেলার প্রত্যন্ত অঞ্চলে হবে শুটিং। নতুন বছরের শুরুতেই ওয়েব প্ল্যাটফর্ম 'ফ্রাইডে'তে সত্যান্বেষী হয়ে ধরা দেবেন ইশা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া