বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ নভেম্বর ২০২৪ ১৯ : ২৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ঘন্টাখানেকের অপেক্ষা। তারপরই ৫৭৭ জন ক্রিকেটারকে নিয়ে ঝড় উঠবে নিলামের টেবিলে। আইপিএলের ইতিহাসে মিচেল স্টার্ক সবচেয়ে দামি প্লেয়ার ছিল। কিন্তু এবার সেই অঙ্ক ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার, নিলামের প্রথম দিন দর ২৫ কোটি ছাড়িয়ে যেতে পারে। ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের জন্য আকাশছোঁয়া দর উঠতে পারে। মার্কি প্লেয়ারের দুটো সেট রয়েছে। প্রথম তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার এবং অর্শদীপ সিং। প্রথম দিনের শুরুতেই ভারতীয় দলের তিন তারকা নিলামে উঠবে। দ্বিতীয় সেটে রয়েছেন কেএল রাহুল, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজ। ১২ জন মার্কি প্লেয়ারের মধ্যে সাতজনই ভারতীয়।
ভারতীয় ক্রিকেটাররা ছাড়াও মার্কি প্লেয়ারের প্রথম সেটে আছেন জস বাটলার, কাগিসো রাবাডা এবং মিচেল স্টার্ক। দ্বিতীয় সেটে বিদেশিদের মধ্যে রয়েছেন লিয়াম লিভিংস্টোন এবং ডেভিড মিলার। আইপিএলের নিলামের ওঠার কথা ছিল ৫৭৪ জন প্লেয়ারের। পরে আরও তিনজন প্লেয়ারের নাম সংযোজন হয়। এই তালিকায় আছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার, মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রাভালকর এবং মুম্বইয়ের উইকেট কিপার হার্দিক তামোরে। রবিবার শুরুতেই ঋষভ পন্থকে নিয়ে ঝড় উঠবে। দৌড়ে সবার আগে নাম রয়েছে পাঞ্জাব কিংসের। প্রথমত, পার্সে সবচেয়ে বেশি টাকা রয়েছে পাঞ্জাবের। দ্বিতীয়ত, তাঁদের কোচ পন্টিং। দিল্লিতে থাকাকালীন পন্থের সঙ্গে ভাল সম্পর্ক ছিল। তাই ভারতীয় উইকেটকিপার ব্যাটারকে পেতে ঝাঁপাবে পাঞ্জাব। লড়াইয়ে থাকতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। দীনেশ কার্তিকের অবসরের পর তাঁদের একজন উইকেটকিপার ব্যাটার দরকার। তাছাড়াও অধিনায়কের সন্ধানে আরসিবি। সেক্ষেত্রে পন্থ আদর্শ হবে। তবে কেএল রাহুলের দিকেও হাত বাড়াতে পারে বেঙ্গালুরু। আগে আরসিবিতে খেলেছেন। তারওপর ঘরের ছেলে। তাই এই দৌড়ে পন্থকে ছাপিয়ে যেতে পারেন রাহুল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি