সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Filmmaker Imtiaz Ali has taken note of ire coming his way on bollywood casting couch and said his words were misunderstood

বিনোদন | কাস্টিং কাউচ বিতর্কে স্রেফ মেয়েদের দিকে আঙ্গুল ইমতিয়াজের? নিজের সাফাইয়ে কী বললেন ‘রকস্টার’ পরিচালক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ নভেম্বর ২০২৪ ১৯ : ১৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) এ অভিনেতা ভূমি পেডনেকার এবং বাণী ত্রিপাঠির সাথে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলি। সভা চলাকালীন, শুটিং সেটে অভিনেত্রীদের জন্য সম্মানজনক পরিবেশ তৈরির গুরুত্ব সম্পর্কে কথা বললেন ইমতিয়াজ। পাশাপাশি বলিউডের কাস্টিং কাউচ নিয়েও কথা বলেন তিনি। ঠারেঠোরে বুঝিয়েছিলেন বলিপাড়ার কাস্টিং কাউচের অস্তিত্ব তিনি সরাসরি কখনও দেখেননি! ইমতিয়াজের এহেন বক্তব্যের পরেই বলি-প্রযোজক বিনীতা নন্দা কড়া ভাষায় সমাজমাধ্যমে নিন্দা করেন ‘রকস্টার’ ছবির পরিচালকের। নিমেষে ভাইরাল হয় তা। তারপরেই নিজের বক্তব্যের সাফাই দিতে মন্তব্য করলেন ইমতিয়াজ। 

 

বলিপাড়ায় কাস্টিং কাউচ প্রসঙ্গে ইমতিয়াজ বলেন, “বলিউডে আপোষ করলে সাফল্যের রাস্তা খুলে যায়, এই ব্যাপারটি পুরোটাই একটি মিথ। প্রায় ২০ বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি পরিচালক হিসাবে, কাস্টিং কাউচ নিয়ে অনেক কথাই শুনেছি। সাফ সাফ বলে দিতে চাই, কেউ যদি মনে করেন কাস্টিং কাউচের প্রস্তাবে কেউ সাড়া দিলে অভিনেত্রী হিসাবে তাঁর সুযোগ বাড়বে, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। একজন নারী ‘কম্প্রোমাইজ’ করলেই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যাবেন, এ ভাবনাটাই ফালতু।” শুধু তাই নয়, ইমতিয়াজ আরও বলেন, “সম্মান বিষয়টি খুব বড়। যদি কোনও নারী এসব প্রস্তাব সরাসরি ফিরিয়ে দেন, তবেই তাঁকে অন্যরা সম্মান করবে। আমি নিজেই তো বেশ ছবিতে কাস্ট করার আগে বেশ কয়েকবার ভেবেছি অমুককে কিংবা তমুককে কতটা সম্মান করতে পারব আমি, নেওয়া উচিত হবে কি না। কারণ যে শিল্পীকে কাস্ট করব নিজের ছবিতে, তাঁকে সবার আগে সম্মানীয় হতে হবে আমার কাছে।”

 

ইমতিয়াজের এহেন বক্তব্যের জবাব দিয়েছেন বলিপাড়ার প্রযোজক বিনীতা নন্দা। সম্প্রতি, বিনতা ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন, “বিনোদনের দুনিয়ায় মহিলা-শিল্পীরা ঠিক কী কী অভিজ্ঞতার সম্মুখীন হন, সেই সম্পর্কে শেষ কথা বলবেন তিনি, এহেন ভাবনা বন্ধ করুক ইমতিয়াজ আলি। ইমতিয়াজ জানেন বলিউডে কাস্টিং কাউচ হয়। IFFI-তে মহিলাদের পক্ষে কথা বলতে আপনাকে কে নির্বাচন করেছে? এটা কি সত্যিটাকে ধামাচাপা দেওয়ার জন্য ঠিক করা হয়েছে? এমন কোনও মানুষের এই কথা বলা উচিত নয়, যার এই বিষয়ে কোনও অভিজ্ঞতা নেই! একটি গুরুত্বপূর্ণ শিল্প-প্ল্যাটফর্মে ইমতিয়াজের মতো মানুষ যখন এমন মন্তব্য করে  মহিলাদের নিরাপত্তা এবং সম্মান নিয়ে তখন তো সবার ধারণা হবে যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এমন কেউ আছে যাঁরা বিশ্বাস করেন বিনোদন দুনিয়ায় কাস্টিং কাউচ নেই, তাঁরা দোয়া করে হাত তুলুন!

 

 

এরপরেই প্রায় ক্ষমা চাওয়ার ভঙ্গিতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন ইমতিয়াজ। যাঁর মূল কথা হল, তাঁর বক্তব্যকে ভুল বোঝা হয়েছে। ‘লভ আজ কাল’ পরিচালকের দাবি, তিনি একবারও বলেননি যে বলিপাড়ায় কাস্টিং কাউচ নিয়ে বহু অভিযোগ আছে তা মিথ্যে অথবা ভুয়ো। “এইসব অভিযোগ অত্যন্ত যন্ত্রণার এবং তা খতিয়ে দেখা উচিত অত্যন্ত গুরুত্বের সঙ্গে। আমি বলতে চেয়েছিলাম যে হাতে গোনা যে কয়েকজন পুরুষ ইন্ডাস্ট্রিতে এইসব কাণ্ড করে থাকেন তার জন্য যখন দোষারোপ করা হয় ইন্ডাস্ট্রির সঙ্গে জুড়ে থাকা বহু রুচিসম্মত ও ভদ্র পুরুষ-শিল্পীদের, সেটা খুব দুঃখের। ইন্ডাস্ট্রিতে অবশ্যই খারাপ জিনিস ঘটে এবং সবার উচিত তার বিরোধিতা করা। ইন্ডাস্ট্রিতে লিঙ্গ নির্বিশেষে সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সবার।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া