বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Virat Kohli gives a hint of a big run

খেলা | কোহলির ছক্কা আছড়ে পড়ল নিরাপত্তারক্ষীর মাথায়, রানে ফেরার বিরাট ইঙ্গিত পারথে

KM | ২৪ নভেম্বর ২০২৪ ১৮ : ১৪Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলির ছক্কা আছড়ে পড়ল নিরাপত্তারক্ষীর মাথায়। তাঁর শুশ্রুষার জন্য ছুটে আসেন চিকিৎসকরা। কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। চিন্তার ভাঁজ পড়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কপালেও। 

১০১-তম ওভারের ঘটনা। মিচেল স্টার্কের বলে আপারকাট মারেন কোহলি। বাউন্ডারি লাইনের বাইরে বসে থাকা নিরাপত্তরক্ষীর মাথায় আছড়ে পড়ে সেই বল। 

বিরাট কোহলি রানে ফেরার ইঙ্গিত দিচ্ছেন। চা বিরতির সময়ে কোহলি অপরাজিত ৪০ রানে। ভারতের রান পাঁচ উইকেটে ৩৫৯। কোহলির সঙ্গে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর (১৪)। 

এর আগে পারথ জুড়ে কেবলই যশস্বী জয়সওয়াল। ১৬১ রানে থেমে যায় তরুণ তারকার দুরন্ত ইনিংস। মার্শের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন যশস্বী। নইলে ডাবল করে ফেলতেন। ২২ বছর ৩৩২ দিন বয়সে টেস্ট কেরিয়ারে চতুর্থবার দেড়শোর বেশি রানের  ইনিংস খেলেন যশস্বী। 

২৩ বছর হওয়ার চতুর্থ বার দেড়শো রান করে কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের পাশে যশস্বীর নাম। একই কীর্তির অধিকারী গ্রেম স্মিথ এবং জাভেদ মিয়াঁদাদও। তবে ২৩ পূর্ণ হওয়ার আগে সবচেয়ে বেশি ৮ বার ১৫০ ছোঁয়ার বিশ্ব রেকর্ডের অধিকারী স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান। 
পারথ টেস্টের দ্বিতীয় দিন ভাল জায়গায় ভারত। চা বিরতির সময়ে ভারত এগিয়ে ৪০৫ রানে। যশস্বী ফিরে যাওয়ার অব্যবহিত পরে আউট হন ঋষভ পন্থ (১) ও ধ্রুব জুড়েল (১)। 

 


এর আগে যশস্বী ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেন। ২০০১ সালের পর এখনও পর্যন্ত তিনজন বিদেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ায় ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছেছেন। ২০০৩ সালে অ্যাডিলেডে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে ওয়াকায় ক্রিস গেইল। আর এবার পার্থে যশস্বী। 
তৃতীয় দিনের ষষ্ঠ ওভারে প্রথম উইকেটটি পড়ে ভারতের। মিচেল স্টার্কের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন রাহুল। রাহুল আউট হন ১৭৬ বলে ৭৭ রান করে। ওপেনিং জুটিতে যশস্বী ও কেএল রাহুল  ২০১ রান জোড়েন। 

দ্বিতীয় সেশনের প্রথম বলেই ফেরেন দেবদত্ত পাড়িক্কল (২৫)। যশস্বী ফিরে যাওয়ার পরে অস্ট্রেলিয়া ম্যাচে ফেরার চেষ্টা করছে। কোহলির ব্যাট বিরাট রানের ইঙ্গিত দিচ্ছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া