সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৪ নভেম্বর ২০২৪ ১৬ : ০৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: অল্পদিনেই দর্শকের মন জয় করেছে স্টার জলসার ধারাবাহিক 'রাঙামতি তিরন্দাজ'। গল্পে বাড়ির সবাই জোর করে রাঙার বিয়ে দেওয়ার জন্য। বাধ্য হয়ে দিদিমণি রাঙাকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করে। কিন্তু তিরন্দাজ হয়ে সোনার মেডেলের জায়গায় তার স্বপ্ন ভেঙে বিয়ের মালা গলায় দিতে হবে ভাবলেই চোখে জল চলে আসে রাঙামতির।
এদিকে, বিয়ের পিঁড়িতে বসতেই অঘটন রাঙার জীবনে। বর আসেনি মন্ডপে। বিয়ে ভাঙার জন্য একলব্যর বড় বউদি রাঙামতিকেই দায়ি করে। সবার সামনে অপমান করে চড় মারতে যায়। রাগে, অভিমানে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে চায় রাঙা। এরমধ্যেই একলব্যর মা অর্থাৎ দিদিমণি এসে ছেলেকে বলে, রাঙাকে বিয়ে করে তার জীবন বাঁচাতে। মায়ের কথা রাখতে রাঙামতির সঙ্গে গাঁটছড়া বাঁধে একলব্য।
ঘটনাচক্রে একলব্যর সঙ্গে বিয়ে হয়ে যায় রাঙামতির। কিন্তু বিয়ের পরেও সে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকে। রাতের অন্ধকারে বাড়ির বাইরে চলে তার প্র্যাকটিস। হঠাৎ একলব্য এসে দাঁড়ায় তার সামনে। রাঙামতি তাকে জানায়, সিঁদুর পরিয়ে বিয়ে হয়েছে বলেই সে একলব্যর পদবি গ্রহণ করবে না। বরং নিজেকে সে রাঙামতি তিরন্দাজ বলেই পরিচিত দেবে। তার কথায় সায় দিয়ে পাশে দাঁড়ায় একলব্য। রাঙামতির লড়াইয়ে তবে কি পাশে পাবে সে একলব্যকে? এই উত্তর এখন একটু একটু করে পাচ্ছেন দর্শক।
এর মধ্যেই, ধারাবাহিকের নয়া মোড়ে এসে হাজির নতুন নায়ক। রাঙার শিক্ষক হিসাবে দেখা যাবে ছোটপর্দার এক পরিচিত মুখকে। এই চরিত্রে প্রবেশ করতে চলেছে অভিনেতা শুভঙ্কর সাহা। রাঙা ও একলব্যের মাঝে নতুন কাঁটা হয়ে উঠবে সে? নাকি তার দৌলতেই এক হবে রাঙা-একলব্য? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি