বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৪ নভেম্বর ২০২৪ ১৫ : ২৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে যশস্বী জয়সওয়াল দাপট দেখাচ্ছেন। স্যর ডনের দেশে প্রথম সেঞ্চুরি করেন তিনি। ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছন। যে যশস্বী পারথের পিচের সঙ্গে সন্ধি করতে না পেরে প্রথম ইনিংসে খাতা না খুলেই আউট হন, সেই তিনিই দ্বিতীয় ইনিংসে ফুল ফোটাচ্ছেন। লম্বা ইনিংস খেলছেন। তাঁর ব্যাট টানছে ভারতীয় দলকে।
অনেকেই যশস্বী আবেগে ভেসে যাচ্ছেন। ২২ বছরের তরুণ ব্যাটারের জয়ধ্বনি করছেন। আসলে পারথে এই সাফল্যের পিছনে রয়েছে থানে স্টেডিয়ামে নিরলস পরিশ্রমের আখ্যান। অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে খুব অল্প সময় হাতে পেয়েছিলেন তিনি। নিউজিল্যান্ড সিরিজে ঘূর্ণি পিচ ব্যহৃত হয়েছিল। সেই পিচে খেলা আর অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে ব্যাট করা এক ব্যাপার নয়। দুই পিচের চরিত্র ভিন্ন। ঘূর্ণি পিচ থেকে বাউন্স ভরা পিচে খেলার কৌশলে শান দেন যশস্বী।
হাতে অল্প সময় পেয়েছিলেন। সেই স্বল্প সময়ে নিজেকে প্রস্তুত করেন অস্ট্রেলিয়ার জন্য। ২০১১ সালের ইংল্যান্ডের সফরের আগে রাহুল দ্রাবিড় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ঘাম ঝরিয়ে নিজেকে তৈরি করেছিলেন। শিবরামকৃষ্ণণকে নাগারে খেলে ওয়ার্ন-বধের প্রস্তুতি নিয়েছিলেন শচীন তেণ্ডুলকর। ৯২ সালে বিশ্বজয়ী পাকিস্তান অস্ট্রেলিয়া যাওয়ার আগে ভেজা ক্যাম্বিস বলে প্র্যাকটিস করেছিল বলেও লোকগাথা রয়েছে। ঠিক তেমনই যশস্বী অস্ট্রেলিয়ার বিমানে ওঠার আগে থানে স্টেডিয়ামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুশীলন করেছেন জয়সওয়াল।
২০০ ওভার ব্যাট করে নিজেকে তৈরি করেছেন। কংক্রিটের স্ল্যাব ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে বসিয়ে বল ছোড়া হয়েছে। ধেয়ে আসা বলে ব্যাটিং অনুশীলন করে গিয়েছেন। অস্ট্রেলিয়ার পিচে বাউন্স রয়েছে। সেই বাউন্সের সঙ্গে যাতে সহজে 'অ্যাডজাস্ট' করা যায়, তার জন্যই এই নিবিড় অনুশীলন। কমলা এবং হলুদ বলে থ্রো ডাউন অনুশীলন নিতেন যশস্বী। তাঁর পাঁজর লক্ষ্য করে বল ছুড়ে দেওয়া হত। অফ স্টাম্পের বাইরে ১৪৫ কিমি বেগে ছুড়ে দেওয়া হত বল। যে বল ব্যবহার করা হত, তা অপেক্ষাকৃত হালকা ছিল। দ্রুতই তা পৌঁছে যেত যশস্বীর কাছে। কংক্রিটের স্ল্যাব এমনভাবে বসানো থাকত যাতে বল তার উপরে পড়ে ভাল বাউন্স নেয়। অস্ট্রেলিয়া রওনা হওয়ার দু'দিন আগেও ২০০ ওভার ব্যাটিং অনুশীলন করেছেন যশস্বী।
উদ্দেশ্য ছিল একটাই। একশো ওভার ব্যাট করা। একের পর এক বল ছুড়ে দেওয়া হত তাঁর দিকে। বিরাম ছিল না, ছিল না বিশ্রাম। নাগাড়ে ব্যাট করে গিয়েছেন। অজিদের বিরুদ্ধে খেলার সময়ও তো তিনি বিশ্রাম পাবেন না। ম্যাচের পরিস্থিতি তৈরি করে যশস্বী ব্যাটিং অনুশীলন করে গিয়েছেন।
অতীতে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ার আগে সিমেন্টের উইকেটে ১৫ গজ দূর থেকে ব্যাটসম্যানদের দিকে বল ছুড়ে দেওয়া হত। কিন্তু ক্রিকেটে এখন পরিবর্তন এসেছে। সেই কারণে কংক্রিটের স্ল্যাবকে অ্যাঙ্গেল করে বসনা হয়, যাতে বল পড়ে স্কিড করে। এমন বাউন্স তৈরি করে যা খেলতে মোটে্ও স্বাচ্ছন্দ্য বোধ করেন না ব্যাটাররা। অজিভূমে এই ধরনের বাউন্সের সঙ্গে জুড়েছে গতি। সেই সঙ্গে সুইং বোলিং। কিন্তু যশস্বী যে তৈরি হয়েই এসেছেন। তাই স্টার্ক, হ্যাজলউডরা তাঁকে সমস্যায় ফেলতে পারেননি।
পারথে যশস্বীর সাফল্যের পিছনে রয়েছে পরিশ্রমের এই কাহিনি। থানে স্টেডিয়াম সাক্ষী থেকেছে এক তরুণ ব্যাটারের সাফল্যের বীজ বোনার কাহিনির।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি