সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ নভেম্বর ২০২৪ ১৫ : ২৫Snigdha Dey
দেখতে দেখতে কোর্ট কেসের মন জয়ের বর্ষপূর্তি 'গীতা'র। সেই আনন্দের মুহূর্তকে স্মরণীয় করে তুলতে কেক কেটে হয়ে গেল জমজমাট সেলিব্রেশন। এক বছর পার করার জার্নিটা কেমন ছিল? জানতে আজকাল টেলিভিশন পৌঁছে গিয়েছিল দাসানি ২ স্টুডিওয়, স্টার জলসার ধারাবাহিক 'গীতা এলএলবি'র শুটিং ফ্লোরে।
আবেগপ্রবণ 'গীতা'
কোর্টের ভিতর যার মুখ চলে, আর বাইরে হাত-সেই 'গীতা'র চরিত্রে অভিনয় করছেন হিয়া মুখোপাধ্যায়। দাপটের সঙ্গে আইনি লড়াইয়ে কোনও রকম সমঝোতা করে না সে। কিন্তু, এই খুশির মুহূর্তে হিয়ার চোখের কোণে ছিল আনন্দের অশ্রু। এদিন একপাশে পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী ও অন্যপাশে পর্দার নায়ক 'স্বস্তিক' ওরফে কুণাল শীলকে নিয়ে সাফল্য উদ্যাপনে দেখা যায় তাঁকে। হেসে বলেন "সত্যিই আমার জন্মদিন। গীতার বর্ষপূর্তি মানে তো আমারই জন্মদিন'। দীর্ঘ একবছরের পথ চলায় ভাল-খারাপ মিশিয়ে এইদিন কতটা নস্ট্যালজিক ছিলেন ছোট পর্দার গীতা? তাঁর কথায়, ওই সময়টায় সবাই যেমন আনন্দে ভেসেছিল সেই সঙ্গে মনের মধ্যে একটা অদ্ভুত স্বস্তি, আমারও সেটাই হয়েছিল।"
হিয়ার কথায়, “আমার কোনও অবদান নেই। আমি নিজে থেকে কিছু করি না। আমাকে পরিচালক যেমন বলে দেন, আমি ঠিক ততটাই করি। সকালে দৃশ্য সম্পর্কে জানতে পারি। সেটুকুই আমি করি। সংলাপ বলা থেকে অভিব্যক্তি, সবটাই যা বলে দেওয়া হয়। সেটুকুই করি আমি।”
পর্দার আড়ালে কেমিস্ট্রি
মুখচোরা কুণাল এদিন পরিচালকের পাশে একপ্রকার তটস্থ। খুশির দিনেও ফাঁকিবাজির জন্য খানিক বকুনি জুটেছে তাঁর। পর্দার বাইরে এক বছরে কতটা কেমিস্ট্রি জমেছে? অল্প হেসে কুণালের জবাব, "পর্দার আড়ালে হোক বা সামনে আমরা খুব ভাল বন্ধু। সহ অভিনেতাদের একে অপরকে সাহায্য না করলে কোনও কাজ ভালভাবে এগোয় না। আমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভাল। আশাকরি, এভাবেই আরও অনেকটা পথ একসঙ্গে পেরোতে পারব।" দুই নায়ক-নায়িকাকে পাশে নিয়ে 'ব্লুজ প্রযোজনা সংস্থা'র কর্ণধার ও পরিচালক স্নেহাশীষ চক্রবর্তী বলেন, "আমার প্রিয় ছাত্রীদের মধ্যে হিয়া এক থেকে পাঁচের মধ্যে রয়েছে। বাংলা ছাড়াও অনেক ভাষায় এই ধারাবাহিক হয়, তখন দৃশ্য বোঝার জন্য আমি হিয়ার অভিনয়ের ক্লিপিং পাঠাই। আমার কাছে ওদের সাফল্য বিরাট পাওয়া।"
কেক কেটে সেলিব্রেশনের সঙ্গে হল জমিয়ে ভুঁড়িভোজ। বাঙালি খাবাবের আয়োজনে এদিন ডায়েট ভুললেন সবাই। শীতের আমেজে যেন ফ্লোরেই চলল টিম 'গীতা'র পিকনিক। লাইট, ক্যামেরা থাকলেও 'অ্যাকশন-কাট'-এর বালাই নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি