বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৪ নভেম্বর ২০২৪ ১৪ : ৩২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ডনের দেশে যশলাভ যশস্বী জয়সওয়ালের। একসময়ে ফুচকা বিক্রি করেছেন। নিদারুণ দারিদ্রের মধ্যে দিন কাটাতে হয়েছিল তাঁকে। সেই যশস্বী জয়সওয়ালের ব্যাট কথা বলছে এখন। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে ধুঁকতে থাকা ভারতীয় দলের ব্যাটিংয়ে তিনিই বিশল্যকরণীর সন্ধান দেন। তিনি সেঞ্চুরি হাঁকালেন, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে 'দাদাগিরি' দেখালেন, তাঁর ব্যাট ভারতকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছে প্রথম টেস্টে।
রবিবার জশ হ্যাজলউডকে ছক্কা হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছন যশস্বী। তরুণতম ভারতীয় ক্রিকেটার হিসাবে ডনের দেশে টেস্ট শতরান ২২ বছরের যশস্বীর। এরকম আরও কত যে নজির গড়বেন এই তরুণ ব্যাটার, তার হদিশ দেবে আগামী।
হ্যাজলউডকে মারা যশস্বীর ছক্কা নিয়ে তৈরি হয়েছিল সামান্য ধন্দ। এমন অবশ্য হয়েই থাকে ক্রিকেটমাঠে। পরে অবশ্য জানা যায় যশস্বীর মারা বল সরাসরি বাউন্ডারি অতিক্রম করে। মাঠে কোথাও ড্রপ পড়েনি।ছক্কা মেরে নার্ভাস নাইন্টি থেকে সরাসরি সেঞ্চুরি। যশস্বীর ডাকাবুকো ব্যাটিং দেখে আর স্থির থাকতে পারল কোথায় গ্যালারি। উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানাল। কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি এটি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম শতরান তাঁর।
ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছে যশস্বী জায়গা করে নিলেন লিজেন্ডদের সঙ্গে। ২০০১ সালের পর এখনও পর্যন্ত তিনজন বিদেশি ক্রিকেটার অস্ট্রেলিয়ার মাটিতে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরিতে পৌঁছেছেন। ২০০৩ সালে অ্যাডিলেডে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে ওয়াকায় ক্রিস গেইল। আর এবার পার্থে যশস্বী।
তাঁর সেঞ্চুরি ছাড়াও তৃতীয় দিনের ষষ্ঠ ওভারে প্রথম উইকেটটি পড়ে ভারতের। মিচেল স্টার্কের বলে উইকেটের পিছনে ক্যাচ দেন রাহুল। রাহুল আউট হন ১৭৬ বলে ৭৭ রান করে। ওপেনিং জুটিতে যশস্বী ও কেএল রাহুল ২০১ রান জোড়েন। প্রথম দিন ভারতের ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়লেও পারথ টেস্টে ভারত কিন্তু সুবিধাজনক অবস্থাতেই রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি