বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ নভেম্বর ২০২৪ ০৫ : ১১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জামশেদপুরের চক্রব্যূহ ভেঙে দুর্দান্ত গোল করেন লিস্টন কোলাসো। মনে করিয়ে দেন লিওনেল মেসিকে। কাতার বিশ্বকাপে ঠিক এমনই একটি গোল করেছিলেন আর্জেন্টাইন তারকা। চলতি আইএসএলে প্রথম গোল পেলেন গোয়ার ফুটবলার। কিন্তু তাঁর কাছে এটা সেরা গোল নয়। এগিয়ে রাখলেন গতবছরের একটি গোলকে। লিস্টন বলেন, 'মুম্বইয়ের বিরুদ্ধে গোল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা ট্রফি জিতেছিলাম। ফাইনালের গোলটা খুবই মূল্যবান। এই গোলটাও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা এই মরশুমে আমার প্রথম গোল। সব গোলই আমার কাছে গুরুত্বপূর্ণ।'
গোলের পর অভিনব সেলিব্রেশন দেখা যায়। দু'হাত মুঠো করে উচ্ছ্বাস প্রকাশের পর বলকে জড়িয়ে ধরে চুম্বন করেন। এই সেলিব্রেশনের রহস্য কী? লিস্টন বলেন, 'গোলটা আমার মনোবল বাড়াবে। একই ছন্দ ধরে রাখতে চাই। আমি এতদিন গোল করতে পারছিলাম না। গোল মিস করছিলাম। সেই জন্য এমন সেলিব্রেশন।' লিস্টনের সঙ্গে জুটি বেঁধে এদিন বাগানে ফুল ফোটান মনবীর সিং। দুটো গোলের ক্ষেত্রে তাঁর অ্যাসিস্ট। ম্যাচের সেরা মনবীর। সহযোদ্ধার গোলের প্রশংসা করলেন। একইসঙ্গে জানালেন, ফুটবলারদের মধ্যে রসায়নই সাফল্যের চাবিকাঠি। মনবীর বলেন, 'টপ ক্লাস গোল। আমি জানতাম লিস্টন গোল করবেই, এবং এই ছন্দ ধরে রাখবে। আমাদের দলের মধ্যে বন্ডিং খুব ভাল। মাঠের মধ্যে এবং মাঠের বাইরেও। আমরা নিজেদের মধ্যে হাসিঠাট্টা করি। বিদেশিরাও আমাদের সঙ্গে মিশে গিয়েছে। সেটাই আমাদের খেলায় প্রতিফলন হয়। আমাদের দলে একাধিক স্কোরার রয়েছে। প্রত্যেক ম্যাচে আলাদা ফুটবলার গোল করে। এটাই সবচেয়ে ভাল দিক।'
এদিন গোল পান টম অ্যালড্রেডও। তবে গোলের থেকেও ক্লিনশিট রাখাকে গুরুত্ব দিচ্ছেন বাগানের ডিফেন্ডার। অ্যালড্রেড বলেন, 'গোল পেলে সব ফুটবলারেরই ভাল লাগে। তবে আমার কাজ গোল আটকানো। আমরা পরপর বেশ কয়েকটা ম্যাচে ক্লিনশিট রাখতে পারছি। এটাই আমাকে বেশি তৃপ্তি দিচ্ছে।' কোনও বিশেষ ফুটবলারের প্রশংসা করা নাপসন্দ মোলিনার। সবসময় টিমগেমকে গুরুত্ব দেন। এদিন লিস্টনের গোল প্রসঙ্গ উঠতেই মোলিনা বলেন, 'আমি নির্দিষ্ট কোনও প্লেয়ারকে নিয়ে কথা বলতে পছন্দ করি না। সাফল্য গোটা দলের। লিস্টন ভাল গোল করেছে। ও ভাল প্লেয়ার। গোল করার অপেক্ষায় ছিল।' ঘরের মাঠে জামশেদপুর বধে লিগ টেবিলের একনম্বরে মোহনবাগান। এই জায়গাটা ধরে রাখা যে অত্যন্ত কঠিন, মেনে নিলেন বাগান কোচ। মোলিনা বলেন, 'একনম্বর জায়গাটা ধরে রাখা খুব কঠিন। চ্যাম্পিয়নশিপ জেতা সহজ নয়। তবে আমরা এই জায়গায় পৌঁছতে পেরে খুশি। আমাদের কাজ এখনও শেষ হয়নি। এইভাবেই চালিয়ে যেতে হবে।' রবিবার ফুটবলারদের ছুটি দিয়েছেন মোলিনা। সোমবার থেকে আবার শুরু হয়ে যাবে চেন্নাই ম্যাচের প্রস্তুতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি