বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ নভেম্বর ২০২৪ ০৩ : ১৫Sampurna Chakraborty
মোহনবাগান - ৩ (অ্যালড্রেড, লিস্টন, ম্যাকলারেন)
জামশেদপুর - ০
সম্পূর্ণা চক্রবর্তী: লিগ টেবিলের মগডালে মোহনবাগান। জামশেদপুরকে উড়িয়ে বেঙ্গালুরুকে ছাপিয়ে গোল পার্থক্যে শীর্ষস্থান দখল করল হোসে মোলিনার দল। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট বাগানের। ম্যাচ শুরুর আগে যুবভারতীর গ্যালারিতে বিশাল টিফো। একদিকে মোহনবাগানের ছ'জন বিদেশির ছবি। অন্যদিক ছয় প্রাক্তন বিদেশি। সেই তালিকায় ব্যারেটো, চিমা, কাতসুমি, বেইতিয়া, ওডাফা এবং সোনি। তাতে লেখা, তোমরা বিদেশি নয়, পরিবার। আমাদের ভালবাসা তোমাদের মুখে হাসি ফোটাবে। খেলা শুরুর আগে বোধহয় এই পোস্টার টম অ্যালড্রেডের চোখে পড়েছিল। ম্যাচের প্রথম কোয়ার্টারে বাগান জনতার মুখে হাসি ফোটান ব্রিটিশ ডিফেন্ডার। বাকি কাজটা সারেন লিস্টন কোলাসো।
প্রথমার্ধ প্রায় শেষ হওয়ার মুখে। মনবীরের থেকে বল পেয়ে জামশেদপুরের পাঁচজনকে কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে দৃষ্টিনন্দন গোল লিস্টনের। চলতি আইএসএলে প্রথম গোল। তাই সেলিব্রেশনও ছিল দেখার মতো। দীর্ঘদিন পর গোয়ার ফুটবলারের পুরোনো ঝলক দেখা গেল। আগের দিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ছন্দে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন। কথা রাখলেন। লিস্টনের গোলেই নিশ্চিত তিন পয়েন্ট। জামশেদপুরের চক্রব্যূহ ভেঙে দুরন্ত গোল করেন। ম্যাচের শেষ কোয়ার্টারে ব্যবধান বাড়ান ম্যাকলারেন। ওড়িশার সঙ্গে ড্র করার পর আবার জয়ে ফিরল সবুজ মেরুন। শনিবাসরীয় রাতে যুবভারতীতে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারাল মোহনবাগান। গোলদাতা টম অ্যালড্রেড, লিস্টন কোলাসো এবং জেমি ম্যাকলারেন। অন্যদিকে হারের হ্যাটট্রিক জামশেদপুরের। শেষ তিন ম্যাচে ১৩ গোল হজম।
এদিন দলে দুটো পরিবর্তন করেন হোসে মোলিনা। প্রথম একাদশে ফেরেন দীপেন্দু বিশ্বাস এবং দীপক টাংরি। ৪-২-৩-১ ফরমেশনে দল সাজান। সামনে জেমি ম্যাকলারেন। স্টুয়ার্টের ভূমিকায় দিমিত্রি পেত্রাতোস। ওড়িশা ম্যাচের পর এদিনও গোলের আপ্রাণ চেষ্টা করেন অস্ট্রেলিয়। কিন্তু গোল ভাগ্য এখনও খুলল না। শনি সন্ধেয় পুরোপুরি অফকালার ম্যাকলারেন। হাতেগোনা কয়েকবার বল পান বিশ্বকাপার। তবে তার মধ্যেই কাজের কাজ করে দেন। স্কোরশিটে নাম তোলা যেন অভ্যাসে পরিণত করেছেন। ম্যাচের ১৫ মিনিটে বাগানকে এগিয়ে দেন অ্যালড্রেড। দিমিত্রির কর্নার হেড করে বিপদমুক্ত করেন জামশেদপুরের ফুটবলার। টাংরির শট বিপক্ষের প্লেয়ারের গায়ে লেগে প্রতিহত হয়। হেড করে বল নামিয়ে দেন অ্যালবার্তো। চলন্ত বলে ডান পায়ের ভলিতে দারুণ গোল অ্যালড্রেডের। সাধারণত ডিফেন্ডারদের হেডে গোল করতে দেখা যায়। বিশেষ করে সেট পিসে। এদিন টমের গোলের প্রশংসা করতেই হবে। তার দশ মিনিটের মধ্যে ব্যবধান বাড়তে পারত। ২৫ মিনিটে শুভাশিসের পাস থেকে দিমিত্রির বাঁ পায়ের শট রোখেন জামশেদপুর গোলকিপার অ্যালবিনো গেমস। ফিরতি বল গোলে ঠেলতে পারেনি ম্যাকলারেন।
বিরতির আগেই ২-০ করে বাগান। ৪৫+২ মিনিটে গোল লিস্টনের। বিপক্ষের পাঁচজনকে কাটিয়ে অনবদ্য গোল। তারপর আরও অভিনব গোল উদযাপন। প্রথমার্ধের শেষে জোড়া গোলে এগিয়ে গেলেও খেলার মান আহামরি ছিল না। তবে দুই প্রান্তে হিট মনবীর, লিস্টন জুটি। মূলত উইং দিয়েই আক্রমণ শানাচ্ছিল বাগান। খালেদ জামিলের অনুপস্থিতিতে তাঁর দল একেবারেই ম্যাড়ম্যাড়ে। নব্বই মিনিটে মেরেকেটে দুটো হাফ চান্স। মিস করেন সিভেরিও। ম্যাচের বাকি সময়টা মোহনবাগানের। এদিন সবুজ মেরুন মাঝমাঠ যথেষ্ট ভাল খেলে। ম্যাচের ৭৫ মিনিটে তিন নম্বর গোল মোহনবাগানের। দীপক টাংরির লং বল রিসিভ করে নিখুঁত মাইনাস মনবীরের। আলতো পুশে তেকাঠিতে রাখেন ম্যাকলারেন। গোটা ম্যাচে খুব বেশি নজর না কাড়তে পারলেও, গোলটা চেনেন অজি বিশ্বকাপার। অবশ্য গোলটা প্লেটে করে সাজিয়ে দেন জামশেদপুরের গোলকিপার। ব্যবধান আরও বাড়তে পারত। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে লিস্টনের শট পোস্টে লাগে। আগের ম্যাচে ড্রয়ের পর আবার জয়ের সরণিতে বাগান। তিন গোলের পাশাপাশি ক্লিনশিট রাখাও তৃপ্তি দেবে মোলিনাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি