বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

KL Rahul redeemed himself with an unbeaten 62-run knock

খেলা | একটা ইনিংস বদলে দিল সব, 'রোহিত ফিরলেও রাহুলকে বসানো অন্যায় হবে', বলছেন গিলি

KM | ২৩ নভেম্বর ২০২৪ ০৩ : ১৫Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছিলেন পারথের পিচে তাঁকে ওপেন করতে পাঠানো জুয়া খেলা হয়ে যাচ্ছে। তাঁকে ওপেন করতে পাঠালে বড় ভুল করে ফেলবে টিম ম্যানেজমেন্ট। 

পারথের দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় দিনের শেষে লোকেশ রাহুল অপরাজিত রয়েছেন ৬২ রানে। আর এই ইনিংসের পরে মুহূর্তে নিন্দুকরা ডিগবাজি খেয়েছেন। অ্যাডাম গিলক্রিস্টের মতো ক্রিকেট বিশেষজ্ঞ তো বলেই ফেললেন, এই ইনিংসের পরে লোকেশ রাহুলকে বাদ দেওয়া মুস্কিল হবে। এমনকী রোহিত শর্মা ফিরলেও কেএল রাহুলকে বাদ দেওয়াটা অন্যায় হয়ে যাবে। 

প্রথম দিন অস্ট্রেলিয়ার বোলারদের পেসের কাছে নতজানু হয় ভারতের ব্যাটাররা। বুমরা-সিরাজদের বুমেরাংয়ে অজিরাই ধরাশায়ী হয়। পরে দ্বিতীয় ইনিংসে ভারতের দুই ওপেনার একপ্রকার শাসনই করলেন। যশস্বী ও রাহুলের ব্যাটিং দেখে স্বয়ং কোহলি পর্যন্ত স্যালুট করলেন। 

উচ্ছ্বসিত গিলক্রিস্ট বলেন, ''সিরিজের দুটা দিনেই কী মাথাব্যথাই না হল! নিউজিল্যান্ডের কাছে ৩-০-এ হারের পর অস্ট্রেলিয়ায় এসেছে। শুভমান গিল সুস্থ হয়ে ফিরলে কী হবে, সেটাই দেখতে চাই। রোহিতের চিন্তাভাবনা কী হবে, সেটাও কিন্তু দেখব। নিজেকে আরও একটু সময় দেবে? বলবে কি গাব্বায় তৃতীয় টেস্টে নামব?''

কে ভেবেছিল প্রথম ইনিংসে ১১ জন ব্যাটার মিলে যে রান করেছিলেন দ্বিতীয় ইনিংসে প্রথম দুজন মিলেই সেই রান টপকে দেবেন? কাজটা যে এতটা সহজ হবে, তা হয়তো ভারতীয় দলের কেউই ভাবতে পারেননি। এর জন্য কৃতিত্ব প্রাপ্য জয়সওয়াল ও কেএল রাহুলের।

বিশ্বক্রিকেটের গিলি আরও বলেন, ''পুরোটাই জল্পনার পর্যায়ে। কেএল রাহুলের কথা বলতে পারি। যে কোনও পজিশনে ওর খেলার ক্ষমতা রয়েছে। এর পরেও যদি কেএল রাহুলকে বাদ পড়তে হয় পরবর্তী টেস্টগুলোয় তাহলে কিন্তু অন্যায় হবে ওর সঙ্গে।'' 

হিটম্যান ফিরলে লোকেশ রাহুলের ভূমিকা কী হবে, সেটাই দেখতে চান সবাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া