বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

 Rishabh Pant gifts scooters to life saving duo

খেলা | না চিনেই সেদিন পন্থকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই দুই যুবককে উপহার দিলেন তারকা ক্রিকেটার

KM | ২৩ নভেম্বর ২০২৪ ০১ : ০৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ৩০ ডিসেম্বরের সাতসকালে সেই দুর্ঘটনা এখনও গোটা দেশকে স্তম্ভিত করে দেয়। রজত আর নিশু যদি সেই সময়ে ভারতের তারকা উইকেট কিপারকে আপৎকালীন ভিত্তিতে হাসপাতালে না নিয়ে যেতেন, তাহলে কী যে হত! 

এই দু' জন পন্থকে চিনতেনই না। পন্থের পরিবারকেও ফোন করে খবর দেন তাঁরা। এই দু' জনের প্রতি চিরকৃতজ্ঞ ভারতের তারকা উইকেট কিপার-ব্যাটার। 

৩০ ডিসেম্বর অতীত। পন্থ এখন ক্রিকেটের মূলস্রোতে ফিরেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথ টেস্ট জমে উঠেছে। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

 

সেই ভিডিওয় দেখা যাচ্ছে রজত আর নিশুকে দুটো স্কুটার উপহার দিয়েছেন পন্থ।  ভয়াবহ দুর্ঘটনার দুই প্রত্যক্ষদর্শীকে আগেও ধন্যবাদ জানিয়েছিলেন পন্থ। তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। রজত আর নিশুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পন্থ লিখেছিলেন, ''ব্যক্তিগত ভাবে সবাইকে হয়তো ধন্যবাদ জানানো সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু আমাকে স্বীকার  করতেই হবে যে এই দুই হিরো আমাকে দুর্ঘটনার পরে হাসাপাতালে পৌঁছে দিয়েছিল।রজত কুমার ও নিশু কুমার অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের কাছে চিরঋণী এবং কৃতজ্ঞ।'' 

 

সেই পন্থ অস্ট্রেলিয়ার এক মিডিয়াকে জানিয়েছেন, ''আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিসের মধ্যে একটি হল কৃতজ্ঞতা জ্ঞাপন। ক্রিকেট এর মধ্যেই পড়ে। কিন্তু যে যে ঘটনা ঘটেছে, সেগুলোকে ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে দেখলে মনে হবে জীবনে যা হয় তা ভালর জন্যই হয়। তাই আরও বেশি করে কৃতজ্ঞতা প্রকাশ, আরও ভদ্র, আরও নম্র, সাফল্যের জন্য আরও ক্ষুধার্ত হওয়া জরুরি।'' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া