সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ছোটপর্দায় একসঙ্গে টলিপাড়ার চার নায়িকা মানালি, দীপান্বিতা, খেয়ালী ও তিয়াসা! হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে জিতবেন দর্শকের মন? 

Reporter: Snigdha Dey | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৩ নভেম্বর ২০২৪ ০০ : ১৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন চ্যানেলগুলো। শুধু ধারাবাহিক বা রিয়্যালিটি শোয়ের মাধ্যমেই যে দর্শকমনে জায়গা করে নেয় চ্যানেলগুলো তা কিন্তু নয়। আরও বেশি দর্শক সংখ্যা বাড়াতে তারা বেছে নেয় নিত্য নতুন মাধ্যম। তারকাদের সঙ্গে দর্শকের মিলনের উৎসব নিয়ে হাজির সান বাংলা। 

 

 

 

তারকাদের আরও একটু কাছে থেকে দেখার সুযোগ করে দিতে ও দর্শকমহলে জায়গা পাকা করতে সান বাংলার নিবেদন 'প্রাণের উৎসব'। এই অনুষ্ঠানের সাক্ষী হতে থাকছেন বিনোদন জগতের বহু তারকারা। নাচে, গানে জমে উঠবে এই অনুষ্ঠান। 

 

 

 

সান বাংলার 'প্রাণের উৎসব'-এ একসঙ্গে দেখা যাবে টলিপাড়ার চার নায়িকাকে। মানালি দে, দীপান্বিতা রক্ষিত, খেয়ালী মন্ডল ও তিয়াসা লেপচাকে এদিন নাচের ছন্দে পা মেলাতে দেখা যাবে। তবে একসঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিলেও আলাদাভাবে নিজেদের নাচ ফুটিয়ে তুলবেন নায়িকারা। 

 

 

 

এই অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে আজকাল ডট ইন-কে মানালি দে বলেন, "কাজের সূত্রে মাচার অনুষ্ঠান করতেই হয়। তবে এই অনুষ্ঠানে যেন দর্শকের কাছে আরও ভালবাসা পেলাম। বহুদিন পর ছোটপর্দার কোনও অনুষ্ঠানে নাচ করলাম। দর্শক হিসাবে নিজেরই খুব ভাল লেগেছে পুরো অনুষ্ঠানটা।"

 

 

 

দীপান্বিতার কথায়, "সান বাংলার কাজে আবার অংশগ্রহণ করতে পেরে খুব ভাল লেগেছে। পুরনো পরিবারের সঙ্গে ফের সাক্ষাতের মতো ছিল মুহুর্তগুলো।" অন্যদিকে খেয়ালীর কথায়, "সান বাংলার সঙ্গে এটা আমার প্রথম কাজ। নাচ বরাবরই খুব প্রিয়। ছোটবেলার শীতকালীন অনুষ্ঠানের মতো স্বাদ পেলাম।" তিয়াসা বলেন, "বহুদিন পর ছোটপর্দার অনুষ্ঠানে নাচ করলাম। দর্শকের উচ্ছ্বাস দেখে সত্যিই মন ভরে গিয়েছে। যাঁদের জন্য আমাদের পরিচিতি তাঁদের কাছাকাছি পৌঁছতে আরও বেশি ভাললাগা কাজ করে।"

 

 

প্রসঙ্গত, ১ ডিসেম্বর, রবিবার সান বাংলার পর্দায় সম্প্রচারিত হবে তারকাখচিত 'প্রাণের উৎসব'।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া