বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ নভেম্বর ২০২৪ ২৩ : ৩১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্স এবং মার্লিন গ্রুপ পূর্ব ভারতে শুরু করেছে ক্রিকেট ট্যালেন্ট হান্ট। ক্রিকেট সুপারস্টারদের খোঁজ চলছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। শনিবার কলকাতার মার্লিন রাইজে অনুষ্ঠিত হল ক্রিকেট ট্যালেন্ট হান্ট। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের তরুণ ক্রিকেটাররা এই ট্যালেন্ট হান্টে অংশ নিয়েছে। ৯ নভেম্বর ভুবনেশ্বর এবং ১৭ নভেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট ট্যালেন্ট হান্ট। ট্রায়ালের মাধ্যমে ওড়িশা, উত্তরবঙ্গ, সিকিম, অসম সহ অন্যান্য উত্তর পূর্ব রাজ্য থেকে প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের চিহ্নিত করা হয়। ২৪ নভেম্বর পাটনাতে অনুষ্ঠিত হবে এই ট্যালেন্ট হান্ট। পাশাপাশি কলকাতাতেও একদিনের ট্রায়াল হবে। যা শুরু হবে সকাল ৮ টায়। চলবে দুপুর ৩ টে পর্যন্ত। পরিচালনায় বিসিসিআইয়ের লেভেল ওয়ান কোচ এবং যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্সের প্রধান কোচ ভিশাল ভাটিয়া।
নির্বাচিত ক্রিকেটাররা পরবর্তীকালে ওয়াইএসসিই-র অ্যাডভান্সড ট্রেনিং প্রোগ্রামে সম্পূর্ণ বৃত্তি বা স্কলারশিপ পাবেন। স্কলারশিপের মাধ্যমে কলকাতার তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা আর্থিক দিক থেকে পিছিয়ে থাকলেও বিশ্বের শ্রেষ্ঠ কোচিং ও অন্যান্য সুবিধা পাবে। এই প্রসঙ্গে যুবরাজ সিং বলেন, 'ক্রিকেট ভারত জুড়ে জনপ্রিয় একটা খেলা। বিশেষ করে পূর্ব ভারতের অঞ্চলগুলোতে যেখান থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটার উঠে এসেছে। এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে আমরা চাই পূর্ব ভারতের ক্রিকেটারদের একটি প্ল্যাটফর্ম দিতে যাতে তাঁরা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারে এবং স্বপ্ন পূরণের সুযোগ পায়।' মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর , সাকেত মোহতা বলেন, 'মার্লিন গ্রুপ যুবরাজ সিং সেন্টার অব এক্সেলেন্সের সঙ্গে যৌথভাবে পূর্ব ভারতের প্রথম উন্নতমানের পরিকাঠামো যুক্ত ক্রিকেট অ্যাকাডেমির প্রতিষ্ঠা করেছে। আমাদের বিশেষ লক্ষ্য পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল ও উত্তর পূর্ব ভারত, কলকাতা, উত্তরবঙ্গ এবং সিকিমের প্রতিভাকে চিহ্নিত করা।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি