সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: 'রক্তবীজ'-এর নায়ক গুলি চালানোর আগে ভাবে! এটাই ছবির সাফল্যের কারণ: জিনিয়া সেন

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ৩০ নভেম্বর ২০২৩ ২২ : ৩৯
‘রক্তবীজ’ হিট। সংবাদমাধ্যম নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিচ্ছে। ছবির নায়ক আবীর চট্টোপাধ্যায়, নায়িকা মিমি চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন নিয়ে উন্মাদনায় ভুগেছে। কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন নীরবে উপভোগ করেছেন ছবির সার্বিক সাফল্য। এবার সেই ছবি ইন্দোনেশিয়া পাড়ি দিচ্ছে। ১১ ডিসেম্বর জাকার্তায় দেখানো হবে ছবিটি। সাফল্যের আনন্দে জিনিয়া মেঘমুলুকে? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। জিনিয়া আদতে নেপথ্যচারিণী। তাই তাঁর মুখে বেশি কথা শোনেন না কেউ। তবে আজকাল ডট ইনকে তিনি ফেরাননি। এত বড় খবরে তাঁর অনুভূতি ভাগ করে নিতে গিয়ে বলেছেন, ‘‘আমিও শুনেছি, জাকার্তায় প্রথম বাংলা ছবি উইন্ডোজ প্রযোজনা সংস্থার এই ছবি। সেই জায়গা থেকে বলতে পারি, লোকমুখে ‘রক্তবীজ’-এর প্রচার দুরন্ত। গত সপ্তাহেও ছবির শো হাউজফুল। এবং বাইরের প্রবাসী বাঙালিরা ছবি দেখতে চেয়ে বারবার অনুরোধ জানাচ্ছেন। সব জায়গায় না হলেও কিছু জায়গায় দেখানোর ব্যবস্থা করা গিয়েছে। তার মধ্যে অন্যতম জাকার্তা। সবটাই হচ্ছে দর্শকদের ভালবাসার কারণে।’’ 

এই প্রথম নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় পুজোয় ছবি আনলেন। এবং প্রথম থ্রিলার। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ছবির কাহিনি-চিত্রনাট্য হিসেবে লেখার শুরুতে জিনিয়া কী কী বিষয় ছকে নিয়েছিলেন? জিনিয়ার কথায়, ‘‘২০১৪-য় খাগড়াগড় বিস্ফোরণ ঘটেছিল। সংবাদপত্রে বেরিয়েছিল, সেই বছর প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় খাগড়াগড় থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তাঁর বাড়িতে পুজো কাটিয়েছিলেন। খবর বেরোনোর পরেই নন্দিতাদি আর শিবুর ওয়ানলাইনার ছিল, এই বিষয়টি নিয়ে ছবি হবে। সেই সময় সাধ থাকলও ওঁদের সাধ্য ছিল না। তাই নবছর ধরে সেই স্বপ্ন তাঁরা লালন করে গিয়েছেন। আর যাতে পুরো ঘটনা পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন তাঁর জন্য তিলে তিলে অর্থ জমিয়েছেন। যার ফলাফল এই ছবি।’’ তাঁর যুক্তি, যেহেতু বিষয়টি সত্যি ঘটনার উপর ভিত্তি করে তাই পড়াশোনার অনেক সুযোগ ছিল। জিনিয়া খুঁটিয়ে সেই খবর পড়েছেন। অকুস্থলে গিয়ে দেখে এসেছেন, প্রকৃত অবস্থা। এভাবে আড়াই বছরের গবেষণা আর পড়াশোনার পর তিনি পর্দার জন্য চিত্রনাট্য তৈরি করেছেন।

মনগড়া গল্পকে পর্দার জন্য লেখা আর সত্যি ঘটনার জন্য কলম ধরার মধ্যে আসমান-জমিন ফারাক। প্রথমটির গল্পের গরু গাছে উঠলেও ক্ষতি নেই। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে একচুল এদিক ওদিক ঘটলে সত্যের অপলাপ ঘটানোর দায় ঘাড়ে চাপবে। কোনটা তাই বেশি চ্যালেঞ্জিং জিনিয়ার কাছে? জিনিয়ার স্বীকারোক্তি, প্রথমত, উইন্ডোজ প্রযোজনা সংস্থার সব গল্প সত্যি ঘটনা অবলম্বনে। হয়তো সেখানে সম্পর্কের কথা বেশি থাকে। ঘরোয়া গল্প হয়। তাতে কল্পনারও মিশেল থাকে। কিন্তু ভিত্তি অবাস্তব নয়। ‘রক্তবীজ’ সংবাদমাধ্যমের ভাষায় ‘হার্ডকোর’ ছবি। যে কারণে তাঁর কাজটা আরও সহজ হয়ে গিয়েছে। তাঁর দাবি, ‘‘আমি যেহেতু অনেকগুলো বছর সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলাম তাই গবেষণাটা আমার কাছে অনেক সহজ হয়ে গিয়েছিল। প্রচুর পড়াশোনার সুযোগ যেহেতু ছিল তাই কল্পনার আশ্রয় নিতে হয়নি। এবং পড়াশোনা করে কাজ করেছি বলেই কোনও চরিত্র দর্শকদের অবাস্তব মনে হয়নি। তাঁরা সংবাদপত্র থেকে জানা ঘটনার সঙ্গে মিলিয়ে নিতে পেরেছেন। এবং মিল পেয়ে সন্তুষ্ট হয়েছেন।’’ 

শেষ তাঁর সংযোজন, ‘‘আমাদের নায়ক অ্যাকশন দৃশ্য গোল গোল হয়ে ঘুরতে ঘুরতে শূন্যে ভাসে না। গুলি চালানোর আগে ১০ বার ভাবে। এটাই ছবির সাফল্যের কারণ। মানুষ এই বাস্তবকেই পর্দায় দেখতে চায়।’’ 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া