মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ৩০ নভেম্বর ২০২৩ ২১ : ৩৫Sampurna Chakraborty
বাগান সচিবের পাল্টা দেন আইএফএ সচিব। অনির্বাণ দত্ত বলেন, "আমরা কেউ আটকে রাখিনি। আমরা কী বলেছি মোহনবাগান ঝাড়খণ্ডের অনুমোদন নেবে না? আইএফএ থেকে কি বলা হয়েছে? মোহনবাগান ছাড়া লিগ আগের বছর হয়নি? সুস্থ, সুন্দরভাবে শেষ হয়েছে। তার আগের বছর লিগ হয়নি? মোহনবাগান ছাড়া আইএফএ লিগ হতে পারে না, হঠাৎ এই কথাটা আসছে কেন? একাধিকবার মিডিয়ার সামনে বলেছে আমরা খেলব না, টিম নামাব না, বাচ্চাদের খেলাব। তার মানে তাঁরা কলকাতা লিগকে গুরুত্ব দেয় না। তাহলে এখন এত কথা হচ্ছে কেন?" আইএফএর বিরুদ্ধে আরও একটি অভিযোগ তোলেন বাগান সচিব। লিগের নিয়ম অনুযায়ী এআইএফএফের অনুমোদিত টুর্নামেন্ট ছাড়া কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারে না কোনও দল। কিন্তু ইন্ডিপেন্ডেন্স কাপ খেলেছে ইস্টবেঙ্গল। এই নিয়ে প্রশ্ন তোলা হয়। দেবাশিস দত্ত বলেন, "লিগের নিয়ম অনুযায়ী, গভর্নিং কমিটির অনুমতি ছাড়া আইএফএর লিগ চলাকালীন অন্য কোনও লিগে অংশ নিতে পারে না কোনও ক্লাব। তাহলে ইস্টবেঙ্গল কি করে ইন্ডিপেন্ডেন্স কাপ খেলল? অবিলম্বে ইস্টবেঙ্গলকে বহিষ্কার করা উচিত।"
বাগানের এই অভিযোগ মানতে রাজি নয় আইএফএ। সচিব অনির্বাণ দত্ত বলেন, "উনি গভর্নিং কমিটির কটা বৈঠকে এসেছেন। ক্লাব সরাসরি খেলতে পারে না, কিন্তু রেজার্ড দল, প্রেসিডেন্ট টিম হিসেবে খেলতে পারে। সব ক্ষেত্রে গভর্নিং বডির অনুমতি লাগে না। কিছু ক্ষমতা সচিবের কাছে থাকে। এতগুলো ক্লাব আছে, সবাই যদি কোথাও খেলতে যেতে চায়, সব সময় গভর্নিং বডির মিটিং ডাকতে হবে? এই কমিটির কোনও গুরুত্বই কি নেই? আইএফএ অনুমোদিত প্রায় ৩০০টি ক্লাব আছে। কাল পঞ্চম ডিভিশনের কোনও ক্লাব খেলতে চাইলে আমাদের গভর্নিং বডির মিটিং ডাকতে হবে?" মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে দাবি করা হয়, ২৪ নভেম্বরের মধ্যে তাঁদের কলকাতা লিগের সব ম্যাচ শেষ করে দেওয়ার আবেদন করা হয়েছিল চিঠিতে। কিন্তু অনির্বাণ দত্ত জানান, এই মর্মে আগাম কোনও চিঠি তাঁরা পায়নি। মঙ্গলবারের চিঠিতে মোহনবাগান সংশ্লিষ্ট তারিখের উল্লেখ করে জানায়, ১১ থেকে ২৪ নভেম্বরের মধ্যে ডার্বি খেলতে কোনও সমস্যা ছিল না তাঁদের। আইএফএ সচিব আরও জানান, বাগান কর্তারা অনুরোধ করেছিলেন যাতে জাতীয় দলের খেলার সময় ডার্বি না ফেলা হয়। তাই ৩০ তারিখ ছাড়া তাঁদের হাতে আর কোনও বিকল্প ছিল না। এদিন পরোক্ষভাবে ইস্টবেঙ্গলকেও খোঁচা মারেন বাগান সচিব। দেবাশিস দত্ত বলেন,"ডার্বি না খেলেই রানার্স হতে চেয়েছিল ইস্টবেঙ্গল।" তার উত্তরে লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "মোহনবাগানের অভ্যাস আছে। আগেও যায়নি। আমরা আইএফএর সূচি মেনে খেলতে গিয়েছি। তবে আমরা মঙ্গলবার আইএফএকে বলেছিলাম মোহনবাগানের সমস্যা থাকলে আমাদের পরেও ডার্বি খেলতে অসুবিধা নেই। কিন্তু আইএফএর পক্ষ থেকে জানানো হয়, তাঁরা লিগ শেষ করতে চাইছে। শুধু ডার্বির জন্য আরও একমাস লিগ টানা সম্ভব নয়।" তিন ক্লাবের অভিযোগে, পাল্টা অভিযোগে সরগরম ময়দান।
তারমধ্যেই মোহনবাগান ক্লাবতাঁবু ঘুরে গেলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং। অন্ধ ফুটবল ভক্ত। সারা বিশ্বের মোট ৮৭০ স্টেডিয়ামে ঘুরে খেলা দেখেছেন। কলকাতায় যুবভারতীতে গেলেও কোনও ক্লাবের মাঠে এই প্রথম। নিজামের শহরে পাঁচ বছর থাকায় আইএসএলে হায়দরাবাদের সমর্থক। তবে ডার্বির কথা শুনেছেন। দুই ক্লাবের চিরশত্রুতার কথাও জানেন। মোহনবাগানের ইতিহাসও অজানা নয়। মাঠে বসে ডার্বি দেখার ইচ্ছাপ্রকাশ করেন স্কটল্যান্ডের নাগরিক। এদিন ক্লাবতাঁবু ঘুরে দেখার পাশাপাশি মাঠেও যান ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার। তখন প্র্যাকটিস করছিল মোহনবাগানের সিনিয়র দল। মোহনবাগান মাঠ, গ্যালারি দেখে অভিভূত। নিজের মোবাইলে গ্যালারির ছবি তোলেন। বাংলার ফুটবলকে সাহায্য করার ইচ্ছাপ্রকাশ করেন। তাঁর দেশের ক্লাবের সঙ্গে ফুটবল সংক্রান্ত বিষয়ে আদানপ্রদানের কথা বলেন। সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে আলোচনায় বসতে চান। এছাড়াও ফুটবল ক্লিনিক, ফুটবলারদের মানসিক স্বাস্থ্য নিয়েও কাজ করতে চান। ক্লাবের পক্ষ থেকে তাঁকে সংবর্ধিত করা হয়। দেওয়া হয় উত্তরীয়, ফুলের স্তবক, মোহনবাগানের ইতিহাসের একটি বই এবং মিষ্টির হাড়ি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি