বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | দুবাইয়ে বিলাসবহুল পেন্টহাউজ কিনলেন নেইমার, জানেন কত দাম?

Sampurna Chakraborty | ২৩ নভেম্বর ২০২৪ ২০ : ২৩Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একশো গজে সময় ভাল যাচ্ছে না নেইমার জুনিয়রের। কিন্তু মাঠের বাইরে আরও একটি পালক যোগ হল তাঁর মুকুটে। দুবাইয়ে চোখধাঁধানো, বিলাসবহুল পেন্টহাউজ কিনলেন ব্রাজিলীয় তারকা। দুবাইয়ের বুগাত্তি রেসিডেন্সেজে ৪৫৬ কোটি টাকা দিয়ে এই সম্পত্তির মালিক হলেন নেইমার। দুবাইয়ের আভিজাত্য এলাকায় অবস্থিত এই পেন্টহাউজ। সবরকম অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে তাঁর নতুন বাড়িতে। রয়েছে একটি প্রাইভেট সুইমিং পুল। যেখান থেকে দুবাইয়ের স্কাইলাইন দেখা যাবে। অত্যাধুনিক ফিটনেস সেন্টার থাকছে। পেন্টহাউজের আলোকসজ্জা দেখার মতো। মাটি থেকে সিলিং পর্যন্ত আলোর রোশনাইয়ে আভিজাত্যের ছোঁয়া। রয়েছে রুফটপ গার্ডেন। প্রাইভেট এলিভেটর। বিশ্বমানের সবরকমের সুযোগ সুবিধা থাকছে এই পেন্টহাউজে। 

বিলাসবহুল লাইফস্টাইল বাদ দিলে, ফুটবলার নেইমারের কেরিয়ার নিম্নমুখী। চোটে জর্জরিত। সম্প্রতি ব্রাজিলের ক্লাব পালমেইরাসে সই করার কথা শোনা গিয়েছিল। কিন্তু সেই রটনায় দাড়ি টানেন ক্লাবের সভাপতি লায়লা পেরেরা। জানান, 'নেইমার পালমেইরাসে যোগ দেবে না। এই ক্লাব মেডিকেল বিভাগ নয়।' তাঁর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর থেকেই নেইমারের বর্তমান পরিস্থিতি স্পষ্ট। বর্তমানে সৌদি আরবের আল হিলালে খেলেন নেইমার। ২০২৩ সালের আগস্টে হাই-প্রোফাইল ট্রান্সফারের পর থেকেই চোটে জর্জরিত নেইমার। সম্প্রতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পেশিতে চোট পান। মাত্র দুটো ম্যাচ খেলার পরই প্রতিযোগিতা থেকে ছিটকে যান। যদিও আল হিলালের কোচ জর্জ জেসাস দাবি করেন, তাঁর আগের চোটের সঙ্গে এটার কোনও সম্পর্ক নেই। বিপুল অর্থে আল হিলালে যোগ দেওয়ার পর মাত্র সাতটি ম্যাচ খেলেছেন নেইমার। যার ফলে সৌদি আরবের ক্লাবে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া