বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘এত আস্তে বল করছ কেন’? স্টার্কের চোখে চোখ রেখে পারথে অর্ধশতরান জয়সওয়ালের

Kaushik Roy | ২৩ নভেম্বর ২০২৪ ২০ : ১১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১০০ রানের পার্টনারশিপ গড়ে ফেললেন কেএলরাহুল এবং যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে তুলনায় ব্যাটিংয়ের অনুকূলে পারথের পিচ। শনিবার সকালে ব্যাট করতে নেমে অর্ধশতরান করলেন যশস্বী জয়সওয়াল। নতুন বলে স্টার্ক, হ্যাজলউড, কামিন্সকে দক্ষতার সঙ্গে সামলালেন তিনি। তার মাঝেই মিচেল স্টার্কের সঙ্গে জয়সওয়ালের কথোপকথন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিন ম্যাচের তৃতীয় সেশন চলাকালীন ব্যাট করছিলেন যশস্বী। বল করছিলেন স্টার্ক।

 

 

সেই সময় স্টার্ককে উদ্দেশ্য করে জয়সওয়াল বলেন, ‘খুব আস্তে বল করছ আমাকে’। এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই যশস্বীর সাহসের প্রশংসায় নেটিজেনরা। তাঁদের মতে, অস্ট্রেলিয়ার ঘরের মাঠে গিয়ে তাদের ওপরই পাল্টা স্লেজিং করতে ধক থাকা দরকার। সেটাই করে দেখাচ্ছেন যশস্বী। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পর দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরেছে ভারত। জসপ্রীত বুমরার পাঁচ উইকেট, হর্ষিত রানার তিন উইকেটে ১০৪ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে প্রথম থেকেই দায়িত্বশীল ইনিংস খেলে বড় লিডের লক্ষ্যে এগোচ্ছে ভারত।

 

 

প্রসঙ্গত, ভারতের ১৫০ রানের জবাবে প্রথম দিনের শেষে ৬৭/‌৭ ছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতেই অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে (‌২১) ফিরিয়ে দেন জসপ্রীত বুমরা‌। তারপরেই নাথান লায়নকে ফেরান হর্ষিত। কিন্তু মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের পার্টনারশিপে অস্ট্রেলিয়ায় রান ১০০ পেরিয়ে যায়। দশম উইকেটে গুরুত্বপূর্ণ ২৫ রান যোগ করেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলেউড। স্টার্কের অবদান ২৬। তিনিই গোটা দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক। দশম উইকেটেই হল অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটি। হর্ষিত রানার শিকার হন স্টার্ক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া