বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ নভেম্বর ২০২৪ ১৮ : ১৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অ্যাডভান্টেজ ভারত। প্রথম দিনে ১৫০ রানে অলআউট হওয়ার পর দুর্দান্ত বোলিং করে ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। ১৫০ রান ডিফেন্ড করতে গিয়ে ১০৪ রানে অল আউট অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম বলেই আউট হন অজি কিপার অ্যালেক্স ক্যারি। কিছুক্ষণের মধ্যেই হর্ষিতের বলে ফিরে যান নাথান লায়নও। তবে টিম ইন্ডিয়াকে ভোগায় অস্ট্রেলিয়ার দশম উইকেটে স্টার্ক এবং হ্যাজলউডের পার্টনারশিপ। প্রাইম পেস বোলারদের একটানা ডিফেন্স করে যাচ্ছিলেন স্টার্ক।
বাধ্য হয়ে নীতীশ কুমার রেড্ডি এমনকি ওয়াশিংটন সুন্দরকেও নিয়ে আসতে হয় অধিনায়ক জসপ্রীত বুমরাকে। শেষ উইকেটের পার্টনারশিপ ক্রমশ চাপ বাড়াচ্ছিল ভারতের। সেই সময় অস্বস্তির ছবি ধরা পড়ল গ্যালারিতেও। এদিন পারথে প্রথম সেশনে দেখা গেল বিরাট পত্নী অনুষ্কা শর্মা এবং টিম ইন্ডিয়ার ফার্স্ট লেডি সঞ্জনা গণেসানকে। দিনের শুরু থেকেই তাঁরা ভারতের খেলা দেখছিলেন। শুরুতেই দুই উইকেট পড়ে যাওয়ার পর উচ্ছ্বাসের ছবিও ধরা পড়ে তাঁদের মুখে। কিন্তু দশম উইকেটের পার্টনারশিপ যখন চাপ বাড়াচ্ছিল সেই সময়ে তাঁদের মুখেও অস্বস্তির ছবি দেখা যায়।
অবশেষে হর্ষিত রানার বলে মিচেল স্টার্ক আউট হতেই হাততালি দিয়ে উল্লাস করতে দেখা যায় অনুষ্কা এবং সঞ্জনাকে। তাঁদের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, প্রথম ইনিংসে ৪৬ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাটিং প্রদর্শন ভারতের। চা বিরতিতে কোনও উইকেট হারায়নি টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল এবং কেএলরাহুল ক্রিজে রয়েছেন। বিশেষজ্ঞ মহলের মতে, পারথের পিচ তুলনায় ব্যাটিং সহায়ক হয়েছে। ফলে, বড় রানের লক্ষ্যে এগোচ্ছে বুমরা ব্রিগেড।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি