বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৩ নভেম্বর ২০২৪ ১৮ : ০৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র ২৪ ঘণ্টা। রবিবার সৌদি আরবের জেদ্দায় আইপিএলের মেগা নিলাম। ভারতীয় সময় দুপুর তিনটে থেকে শুরু হবে নিলাম। ২.৫০ নাগাদ শেষ হবে ভারত-অস্ট্রেলিয়া পারথ টেস্টের তৃতীয় দিনের খেলা। তারপরই শুরু বহু প্রতীক্ষিত নিলাম। ২৪ এবং ২৫ নভেম্বর দু'দিন ব্যাপী নিলাম চলবে। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের সঙ্গে নিলামের দিন মিলে যাওয়ায়, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যাতে বঞ্চিত না হয়, নিলামের সময় বদলে ফেলা হয়েছে। সাধারণত আইপিএল নিলাম দুপুর ১২ টায় শুরু হয়। কিন্তু এবার শুরু হবে দুপুর তিনটেয়। অবশ্য সম্প্রচারকারী চ্যানেল এর অন্যতম কারণ। রবিবার ভারতীয় সময় সকাল ৭.৫০ মিনিটে পারথে তৃতীয় দিনের খেলা শুরু হবে। আনুমানিকভাবে চলবে দুপুর ২.৫০ মিনিট পর্যন্ত। খেলা শেষ হওয়ার ১০ মিনিট পরে শুরু হবে আইপিএলের মেগা নিলাম। জেদ্দার বেঞ্চমার্ক এরিনায় নিলামের আসর বসবে। স্থানীয় সময় দুপুর ১২.৩০ মিনিটে শুরু। ভারতীয় সময় যা দুপুর তিনটে। ভারতে স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দুপুর তিনটে থেকে সরাসরি নিলাম দেখা যাবে। এছাড়াও জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হবে।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয়বার নিলাম দেশের বাইরে হচ্ছে। গত বছর দুবাইয়ে হয় নিলাম। এবার মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছিল। তারমধ্যে থেকে ৫৭৪ জনকে বেছে নেওয়া হয়েছে। তারমধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। ২০৮ জন বিদেশি। তারমধ্যে রয়েছে তিনজন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার। আনক্যাপড প্লেয়ারদের মধ্যে ৩১৮ জন ভারতীয়, ১২ জন বিদেশি। নিলামে ১০ ফ্রাঞ্চাইজিকে ২০৪ টি স্লট সম্পূর্ণ করতে হবে। তারমধ্যে ৭০টি বিদেশিদের স্লট। দুটো মার্কি প্লেয়ারের সেটে সাতজন ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছে। এই তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল এবং অর্শদীপ সিং। মেগা নিলামের দায়িত্বে থাকবেন মল্লিকা সাগর। আগের বছর ইতিহাস রচনা করার পর এবারও নিলামের মঞ্চে তাঁকেই দেখা যাবে। মঞ্চ তৈরি। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউনও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি