বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২২ নভেম্বর ২০২৪ ০৫ : ১৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তাঁকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া নিয়ে কম সমালোচনা হয়নি। সাদা বলের ক্রিকেটে দেশের জার্সিতে অভিষেকের আগে বর্ডার-গাভাসকর ট্রফির মতো গুরুত্বপূর্ণ এবং কঠিন সিরিজে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু গৌতম গম্ভীরের এই ফাটকা কাজে লেগে গেল। পারথ টেস্টে ভারতের ব্যাটিং ভরাডুবির মধ্যে একমাত্র আশার আলো নীতিশ কুমার রেড্ডি। অভিষেক টেস্টে দলের সর্বোচ্চ রান এসেছে তাঁর ব্যাট থেকেই। ৫৯ বলে ৪১ রান করেন। পুরো একদিনের মেজাজে খেলেন। যখন অপটাস স্টেডিয়ামের উইকেটে নাকানিচোবানি খায় ভারতের তারকা ব্যাটাররা, অবলীলাক্রমে একের পর এক শট খেলে যান তিনি। পরিস্থিতির বিচারে পারথের উইকেটে এদিন তাঁর এই সংক্ষিপ্ত ইনিংস বড় রানের সমান। অভিষেকে সাফল্যের কৃতিত্ব গম্ভীরকে দেন ভারতীয় অলরাউন্ডার।
নীতিশ রেড্ডি বলেন, 'পারথের উইকেট নিয়ে অনেক আলোচনা শুনেছি। তাই একটু চিন্তিত ছিলাম। সবাই পিচের বাউন্সের কথা বলত। তারপর অনুশীলনের পর গৌতম স্যারের সঙ্গে আমার আলোচনার কথা মনে পড়ে। বাউন্সার দিলে সেটা কাঁধ দিয়ে আটকানোর পরামর্শই দিয়েছিলেন। বলেছিলেন, মনে করো দেশের জন্য একটা গুলি খাচ্ছো। এটাই আমাকে অনুপ্রাণিত করে। উনি আমার ওপর বিশ্বাস রেখেছেন। মনে করেছেন, আমি দেশের জন্য গুলি খেতে পারি। এই কথাটা আমার খুব ভাল লাগে।'
মাত্র একদিন আগেই অভিষেকের কথা জানতে পারেন নীতিশ। স্বভাবতই উত্তেজিত হয়ে পড়েন। কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেন। এই প্রসঙ্গে নীতিশ বলেন, 'একদিন আগে আমার এবং হর্ষিতের অভিষেকের কথা জানানো হয়। আমরা দু'জনেই খুব উত্তেজিত ছিলাম। কিন্তু বেশি চাপ নিতে চাইনি। চাপ কাটাতে আমরা আগের দিন বিকেলে একসঙ্গে সাইকেল চালাই। রাতের খাবারের সময়ও চুপচাপ ছিলাম।' বিরাট কোহলির হাত থেকে টেস্ট টুপি পাওয়ায় দ্বিগুণ উত্তেজিত নীতিশ। জানান, এই মুহূর্ত সারাজীবন মনে রাখবেন। নিজের আদর্শের হাত থেকে টেস্ট ক্যাপ পাওয়া আলাদা অনুভূতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি