বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২২ নভেম্বর ২০২৪ ০৩ : ৩২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামের ৪৮ ঘণ্টাও বাকি নেই। রবিবার সৌদি আরবের জেদ্দায় বসবে নিলামের আসর। মোট ১৫৭৪ জন প্লেয়ার উঠবে নিলামে। নিলামের দু'দিন আগে একটি চমকে দেওয়া রিপোর্ট সামনে এল। বিসিসিআইয়ের সন্দেহজনক বোলারদের তালিকায় ফেলা হল ভারতীয় অলরাউন্ডার দীপক হুডাকে। ফলে বল করা থেকে নির্বাসিত করা হতে পারে তাঁকে। গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে ছিলেন হুডা। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সন্দেহের তালিকায় আছেন দীপক হুডা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। একটি রিপোর্টে বলা হয়েছে, 'মনীশ পাণ্ডে, সৃজিত কৃষ্ণণ বল করতে পারবে না। তাঁদের বল করা থেকে নির্বাসিত করা হয়েছে। সন্দেহজনক বোলারদের তালিকায় আছেন দীপক হুডা। সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পাও এই তালিকায় আছে।'
মেগা নিলামের আগে হুডাকে ছেড়ে দেয় লখনউ। গত আইপিএল ভাল যায়নি অলরাউন্ডারের। ১১ ম্যাচে মাত্র ১৪৫ রান করেন। কোনও উইকেট পাননি। ভারতের হয়ে ১০টি একদিনের ম্যাচ খেলেন। ১৫৩ রান করেন। দেশের জার্সিতে ২১টি ম্যাচ খেলেন। সংগ্রহ ৩৬৮ রান। তারমধ্যে রয়েছে একটি শতরান। ২০২৩ সালে শেষবার ভারতের জার্সিতে খেলেন হুডা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৩০ রান করেন। নিলামের আগে এই খবর সত্যি হলে, হুডার কেরিয়ারে বড় ধাক্কা। প্রসঙ্গত, পরের বছর থেকে আইপিএল আগে শুরু হবে। আগামী মরশুমে ১৪ মার্চ শুরু হবে কোটিপতি লিগ। চলবে মে পর্যন্ত। আগামী তিনটে আইপিএলের শুরুর এবং ফাইনালের দিন জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৬ আইপিএল ১৫ মার্চ শুরু হবে। ফাইনাল ৩১ মে। তার পরের বছর ১৪ মার্চ শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল ৩০ মে। পরের তিন আইপিএলের ফাইনাল রবিবার রাখা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি