বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অস্ট্রেলিয়ার জার্সিতে বাগান প্র্যাকটিসে ম্যাকলারেন, চোট-আঘাত নিয়ে ভাবছেন না মোলিনা

Sampurna Chakraborty | ২২ নভেম্বর ২০২৪ ০২ : ২৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার থেকেই শুরু হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফি। পারথে ভারত, অস্ট্রেলিয়ার মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সাত সমুদ্র তেরো নদী পার করে সেই আঁচ পড়েছে কলকাতা ময়দানে। শুক্রবার দুপুরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জার্সি গায়ে চাপিয়ে মোহনবাগানের অনুশীলনে হাজির হলেন জেমি ম্যাকলারেন। জার্সিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো। তিনি কলকাতায় থাকলেও, মন পড়ে আছে সুদূর অস্ট্রেলিয়ায়। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে যে অজি বিশ্বকাপার আগ্রহী, সেটা স্পষ্ট। বিরতির পর শনিবার জামশেদপুরের বিরুদ্ধে আবার আইএসএল‌ অভিযান শুরু করছে সবুজ মেরুন ব্রিগেড। শুক্র বিকেলে ক্লাবের মাঠে জোরকদমে চলল তারই প্রস্তুতি। 

এদিন বাড়তি নজর ছিল দিমিত্রি পেত্রাতোসের ওপর। চোটের জন্য নেই গ্রেগ স্টুয়ার্ট। চলতি মরশুমে বাগানের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার। স্কটিশের জায়গা ভরাট করার দায়িত্ব দিমির ওপর। সেই কারণেই এদিন অস্ট্রেলিয়ানের ওপর কোচের কড়া নজর ছিল। আগের দু'বছরের তুলনায় এবার অনেকটাই ম্লান দিমিত্রি। তারকার ভিড়ে নিয়মিত প্রথম একাদশে সুযোগও পাচ্ছেন না। তবে ওড়িশার বিরুদ্ধে যথেষ্ট ভাল খেলেন। কিন্তু গোল ভাগ্য ছিল না। একটা গোল পেলেই হয়তো আত্মবিশ্বাস একলাফে অনেকটাই বেড়ে যাবে। কোচ হোসে মোলিনার আশা, জামশেদপুর ম্যাচেই সেটা হবে। একদা দলের সেরা ফুটবলারকে আবার চেনা ছন্দে দেখার অপেক্ষায়। মোলিনা বলেন, 'গত মরশুম নিয়ে কথা বলতে চাই না। দিমি দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। আগের বছরগুলোর মতো সমসময় প্রথম একাদশে সুযোগ পাচ্ছে না। আমাদের দলে একাধিক ভাল প্লেয়ার আছে। ম্যাকলারেন, কামিন্স, দিমি সবাই দারুণ। ডিফেন্সে‌ দু'জন বিদেশি প্লেয়ার খেলাতে হচ্ছে। তাই আমাকে সিদ্ধান্ত নিতেই হচ্ছে। দিমি প্রতিভাবান। প্রত্যেকবার দলকে সাহায্য করে। আশা করছি ও দ্রুত চেনা ছন্দে ফিরবে।' 

চোটের জন্য পাওয়া যাবে না আশিস‌ রাই কেও। তাঁর জায়গায় খেলতে পারেন দীপেন্দু। যদিও বাগান কোচ এই বিষয়ে কোনও খোলসা করেননি। চোট-আঘাত নিয়ে ভাবতে চান না। স্পষ্ট জানান, যেকোনও কোচই পুরো দল নিয়ে নামতে চায়। তবে চোট-আঘাত খেলারই অঙ্গ। কোনও অজুহাত দিতে চান না তিনি। জামশেদপুর ম্যাচে পাওয়া যাবে অনিরুদ্ধ থাপাকে। স্টুয়ার্টের না থাকা যে বড় ক্ষতি, মেনে নিলেন। তবে হাপিত্যেশ করতে চান না। মোলিনা বলেন, 'প্রত্যেক প্লেয়ার আলাদা। হয়তো গ্রেগ এমন কিছু জিনিস করতে পারে, যা বাকিরা পারে না। তবে আগের ম্যাচে দিমি যথেষ্ট ভাল খেলেছে। গোলে সুযোগও পেয়েছিল। শুধু শেষ পাসে সাফল্য আসেনি। গ্রেগ থাকলে অবশ্যই ভাল হতো। তবে ম্যাকলারেন, কামিন্সরাও আছে।' 

শুক্রবার ডাগআউটে‌ থাকবেন না খালিদ জামিল। নিঃসন্দেহে এর একটা প্রভাব দলের ওপর পড়বে। কলকাতার দুই প্রধানকে হাতের তালুর মতো চেনেন জামশেদপুর কোচ। একসময় ইস্টবেঙ্গলের কোচ ছিলেন। কিন্তু বিদায় সুখকর হয়নি। তাই ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচকে একটু বাড়তি গুরুত্ব দেন খালিদ। তার সঙ্গে জড়িয়ে থাকে আবেগ। জামশেদপুরের হেড কোচের অনুপস্থিতিতে তাঁদের বাড়তি সুবিধা হবে না বলেই দাবি করেন বাগান কোচ। মোলিনা বলেন, 'হেড কোচের সঙ্গে মিলে ওরা নিশ্চয়ই কোনও পরিকল্পনা করেছে। কোচের বেঞ্চে না থাকা ওদের দলের জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে। তবে তাতে আমাদের কোন‌ও প্রভাব পড়বে না।' প্রায় দু'সপ্তাহের বিরতির পর নামবে মোহনবাগান। মাঝে দলের একাধিক ফুটবলার জাতীয় শিবিরে ছিল। যার ফলে দল হিসেবে প্র্যাকটিসের খুব একটা সুযোগ মেলেনি। তবে সেই নিয়ে চিন্তিত নন মোলিনা। কিঞ্চিৎ টেনশন রয়েছে স্ট্রাইকারদের সেরা ছন্দে না থাকার। শীঘ্রই এই সমস্যা মেটার বিষয়ে আশাবাদী স্প্যানিশ কোচ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া