সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood director Vidhu Vinod Chopra recalls conflict with Naseeruddin Shah

বিনোদন | নাসিরুদ্দিনের শাহ-এর কথায় চিৎকার,তারপর বিরাট ঝামেলা, কেন? বিস্ফোরক বিধু বিনোদ চোপড়া

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ নভেম্বর ২০২৪ ০০ : ৩১Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই: ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবি ‘পরিন্দা’ জায়গা করে নিয়েছে ভারতীয় ছবির সেরা ছবির তালিকায়। ছবিতে মুখ্যচরিত্রে দেখা গিয়েছিল জ্যাকি শ্রফ, অনীল কাপুর, মাধুরী দীক্ষিত এবং নানা পটেকরকে। তবে এই ছবিকেই কেন্দ্র করে ধুন্ধুমার ঝামেলায় জড়িয়েছিলেন নাসিরুদ্দিন শাহ এবং পরিচালক বিধু বিনোদ চোপড়া! গোয়ায় ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ‘টুয়েলভথ্ ফেল’-এর পরিচালক। সেখানেই নাসিরুদ্দিন শাহ-এর সঙ্গে তাঁর সম্পর্কের রসায়নের প্রসঙ্গে এমন দাবি করে বসেন বিধু।

বিধু বিনোদ চোপড়া জানান, ‘পরিন্দা’-এ জ্যাকি শ্রফ অভিনীত চরিত্র 'কিষাণ -এর জন্য তাঁর প্রথম পছন্দ ছিল নাসির। সেই অন্যজয়ী অভিনেতার কাছে হাজিরও হয়েছিলেন তিনি। ছবির গল্প ও চিত্রনাট্য শোনার পর নাসিরের পাশে উপস্থিত থাকা এক শুভাকাঙ্খী বিধুকে বলে ওঠেন, ছবিতে নাসিরের চরিত্রের বিপরীতে কোনও নায়িকা নেই অর্থাৎ ছবিতে অভিনেতার কোনও রোম্যান্টিক ব্যাপার-স্যাপার থাকবে না। জবাবে বিধু তাঁকে জানিয়েছিলেন, কিষাণ-এর চরিত্রটাই ওরকম। একটু অন্যরকম, একাচোরা। সেই শুভাকাঙ্খী ফের প্রশ্ন তোলেন, "কেন এই ছবিতে অনিল কাপুরের তো নায়িকা আছে?” কোনওরকমে বিরক্তি চেপেচুপে বিধু জবাব দেন যে গল্প অনুযায়ী প্রতিটি চরিত্রের একটি ঔচিত্যবোধ থাকে, তারা সেভাবেই এগোয়। 

এসব বলতে বলতেই রগে ফেটে পড়েন বিধু বিনোদ চোপড়া। মেজাজ হারিয়ে নাসিরের ওই  শুভাকাঙ্খীকে ধমকে উঠে বিধু নির্দেশ দেন মুখ বন্ধ রাখার। এবার মুখ খোলেন নাসির। বিধুকে বলি-অভিনেতা জানান, তাঁর শুভাকাঙ্খীর সঙ্গে ওইভাবে কথা বলতে পারেন না পরিচালক। শোনামাত্রই 'থ্রি ইডিয়টস'-এর প্রযোজকের জবাব ছিল, "আলবৎ পারি। একশোবার পারি!” ক্রমে সেই কথা গড়ায় তীব্র ঝামেলায়। নাসিরের সঙ্গে ঝামেলার সূত্রপাত সেখান থেকেই। এরপরেই নাসিরকে হঠিয়ে জ্যাকিকে ‘পরিন্দা’র প্রস্তাব দেন বিধু বিনোদ চোপড়া। কথাশেষে যদিও হাসতে হাসতে বিধু জানিয়েছেন নাসিরের সঙ্গে পরে তাঁর মিটমাট হয়ে গিয়েছিল। বর্তমানে তাঁর সঙ্গে অত্যন্ত ভাল সম্পর্ক ‘মাসুম’-এর নায়কের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া