সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ নভেম্বর ২০২৪ ২৩ : ৪০Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: সুদূর হলিউড থেকে শুরু করে বলিউডে সমান্তরাল ঘরানার ছবি হোক কিংবা মূলধারার বাণিজ্যিক-সব ঘরানার ছবিতেই নামজাদা অভিনেতা হিসাবে তকমা আদায় করে নিয়েছিলেন ইরফান খান। মার্কিন মুলুক থেকে বলিউড, সব জায়গাতেই অসম্ভব জনপ্রিয় ছিলেন তিনি। মাত্র ৫৩ বছর বয়সে ২০২০ সালের ২৯ এপ্রিল ক্যানসারে ভুগে প্রয়াত হন ইরফান। সম্প্রতি, এই প্রয়াত অভিনেতার স্মৃতিচারণ করলেন বিশিষ্ট পরিচালক সুধীর মিশ্র।
সুধীরের পরিচালনায় ‘ইয়ে শালি জিন্দেগি’ ছবিতে কাজ করেছিলেন ইরফান। সেই কাজের অভিজ্ঞতা টেনে পরিচালক জানান কাজের ক্ষেত্রে ইরফানের মতো এমন নিঃস্বার্থ অভিনেতা তিনি আর দু'টি দেখেননি। সুধীরের কথায়, “ইরফান নিজের পারফর্ম্যান্স নিয়ে অত মাথায় ঘামাত না। ও জানতই ক্যামেরা চালু হলে ও ফাটিয়ে দেবে। ও বরং নিজের সহ-অভিনেতা, অভিনেত্রীদের অভিনয় খুঁটিয়ে লক্ষ্য করত। কারণ ও জানত, যদি একটি দৃশ্যে সবাই মিলে ভাল অভিনয় করে জমিয়ে দেয়, তবেই ওঁর অভিনয়টা দর্শকের চোখে পড়বে নইলে আস্ত দৃশ্যটাই মার খাবে। কতবার এমন হয়েছে ইরফান বলেছে ওঁর মুখের সংলাপ ওঁর সহ-অভিনেতাকে দিতে অথবা ছবি থেকে ওঁর অভিনীত কোনও দৃশ্যই ছেঁটে ফেলতে যাতে বাকিদেরও দেখেন দর্শক! শিল্পী হিসাবে এরকম ছিল ইরফান।
এখানেই না থেমে সুধীর মিশ্র আরও বলেন, “ইরফান কিন্তু ব্যক্তিগত জীবনে স্বার্থপর ছিল। স্বার্থপর বলতে ও চাইত হলিউডেও ওর পরিচিতি হোক। ওর খ্যাতি উত্তরোত্তর বেড়ে চলুক। বড্ড প্রাণবন্ত ছিল।” মজার সুরে 'হাজারো খোয়াইশে অ্যায়সি' ছবির পরিচালক বললেন, “একেবারেই একঘেয়ে ছিল না ও বরং বলব প্রচণ্ড দুষ্টু ছিল!”
তিন দশকের উপরের কর্মজীবনে ইরফান ৫০টির অধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন। ঝুলিতে অসংখ্য পুরস্কার। চলচ্চিত্র সমালোচক, সমসাময়িক অভিনয়শিল্পী ও অন্যান্য বিশেষজ্ঞ তাকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ অভিনয়শিল্পী বলে গণ্য করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি