বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ নভেম্বর ২০২৪ ২২ : ৪৬Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী হিনা খানের ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু অভিনেত্রীর মনের অদম্য জোর দেখে তাঁকে আশ্বাস দিতে ঘুরে দাঁড়িয়েছেন অনুরাগীরাও। ক্যানসারের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায় তাঁর। চলছে কেমোথেরাপি। মারণ রোগের সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফেরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হিনার এই লড়াই অনুপ্রেরণা জোগায়, এমনই মন্তব্য জুহি পারমারের। হিনাকে ‘স্ট্রং’ বলেছেন মৌনী রায় ও ভারতী সিং। এই আবহেও মনোবল না হারিয়ে তিনি নতুন উদ্যমে জীবনকে উপভোগ করতে ব্যস্ত এই অভিনেত্রী। খবর, ‘বিগ বস’-এর চলতি সপ্তাহের ‘উইকেন্ড কে ভার’-এ সলমনের সঙ্গে এক মঞ্চে হাজির হবেন হিনা! সেখানে সলমন তাঁকে চলতি সিজনের ‘বিগ বস’-এর সমস্ত প্রতিযোগীদের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। তাঁদের সঙ্গে হাসি-আড্ডাও ভাগ করবেন 'বিগ বস' ঘরের এই প্রাক্তন প্রতিযোগী। উল্লেখ্য, ‘বিগ বস’-এর ১১ নম্বর সিজনের অন্যতম প্রতিযোগী ছিলেন হিনা।
প্রসঙ্গত, স্তন ক্যানসারের তৃতীয় স্টেজে আক্রান্ত হিনা আগেই নিজের পছন্দের লম্বা চুল কেটে ছোট করে দিয়েছিলেন। কিন্তু কেমোথেরাপির ফলে আরও ঝরছে চুল। এইভাবে নিজের চুলের ঝরে পড়া দেখতে দেখতে অবসাদ ফেলেছিলেন হিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করেছেন তিনি। সেইসঙ্গে বলেছেন কিছু আবেগঘন কথাও। হিনা বলেছিলেন, “কেমোর পর নিজের হাতে ছোট করে চুল কেটে ফেলেছিলাম। ভালই লাগছিল। কিন্তু এই পিক্সি কাট বেশিদিন রাখতে পারলাম না। আবার যখন নতুন চুল আসবে, আমি এই পিক্সি কাটটাই রাখব।” তবে শুধু ক্যানসার নয়, অভিনেত্রীর শরীরে থাবা বসিয়েছে আরও এক রোগ।কেমো থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর শরীরে নতুন রোগ দানা বেঁধেছে। মিউকোসাইটিসে আক্রান্ত অভিনেত্রী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি