সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২২ নভেম্বর ২০২৪ ১৯ : ৫৪Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই: দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ছেদ টেনেছেন সুরকার এআর রহমান এবং তাঁর স্ত্রী সায়রা বানু। সায়রার আইনজীবী বন্দনা শাহ এই দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাঁদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশও করেন। বন্দনা শাহর তরফে আরও জানানো হয়েছে সম্পর্কে বোঝাপড়ার সমস্যা ও নানান মানসিক চাপের জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন রহমান-সায়রা। সম্প্রতি, সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বন্দনার একটি সাক্ষাৎকারের ভিডিও যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে কেন বলিপাড়ার বেশিরভাগ বিয়ে টেকে না। আরও ভাল করে বললে, এই আইনজীবী জানিয়েছেন বলিপাড়ার অধিকাংশ দাম্পত্য শেষ হওয়ার আসল কারণগুলো।
রহমানের স্ত্রীর আইনজীবীর কথায়, “প্রথমত, বলিউডের দম্পতিদের সাংসারিক জীবন কিন্তু আর পাঁচজন সাধারণ দম্পতির মতো নয়। তাঁদের থেকে অনেক, অনেক আলাদা। এইসব বিখ্যাত দাম্পত্যে ফাটল ধরার পিছনে মূল কারণ কিন্তু অবিশ্বাস নয়। বরং একঘেয়েমি। আসলে, সবরকমের জাঁকজমক, জৌলুস তাঁরা দেখে ফেলেন। এরপরেই শুরু হয় একঘেয়েমি। শুনতে অদ্ভুত লাগলেও সত্যি।”
“দ্বিতীয়ত, বলিপাড়ার বাসিন্দাদের যৌন জীবনের সঙ্গে সাধারণ মানুষদের যৌন জীবনের বিস্তর ফারাক। তাঁদের যৌন আকাঙ্খা আর পাঁচজন গড়পড়তা মানুষের মতো নয়। পরকীয়া, ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর আনাগোনা হামেশাই চলে তাঁদের জীবনে। এবং তার জন্য কোনও সমস্যা হয় না বলিপাড়ার দম্পতিদের। আবার বলছি, একঘেয়েমি-ই বলিপাড়ার বহু দাম্পত্য শেষ হওয়ার কারণ। পাশাপাশি এও দেখেছি, কোনও দম্পতির কেউ বাইরের কারও কথায় গুরুত্ব দিচ্ছে তাঁর সঙ্গীর তুলনায়। এবং সেসবের প্রভাব পড়ছে দাম্পত্যে।তবে আমি কিন্তু, সাধারণ অর্থে বলছি এই কথাটা। কোনও বিশেষ দম্পতির উদ্দেশ্যে বলছি না।”
তবে কথাশেষে আইনজীবী বন্দনা শাহ জোর দিয়ে জানিয়েছেন, এই কারণগুলোর কোনওটাই কিন্তু রহমান-সায়রার বিচ্ছেদের কারণ নয়। কোনওভাবেই নয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি