বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ নভেম্বর ২০২৪ ২০ : ২৮Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: যে উইকেটে স্টার্ক, হ্যাজলউডের সামনে ভারতীয় ব্যাটাররা দাঁড়াতে পারলেন না সেখানেই এবার ধুঁকছে অস্ট্রেলিয়াও। নিজেদের ঘরের মাঠে টেস্ট খেলতে নামে ৫০ রানের মধ্যে ছয় উইকেট খোয়াল অস্ট্রেলিয়া। সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক জসপ্রীত বুমরা। আদর্শ পেস বোলিংয়ের উইকেটে একপ্রকার ধ্বংসলীলা চালিয়ে গেলেন সিরাজ, হর্ষিতরা। মার্নাস লাবুশেনের ক্যাচ প্রথম বলেই ফেলেন কোহলি। কিন্তু তারপরে ৫২ বল খেলে মাত্র দুই রান করে সিরাজের শিকার হন লাবুশেন।
গোটা ইনিংসে একবারের জন্যও তাঁকে স্বাচ্ছন্দ্য মনে হয়নি। ছয় উইকেটের মধ্যে বুমরা নিয়েছেন তিনটি। বাকি দুইয়ের মধ্যে সিরাজ দুটি এবং হর্ষিত একটা উইকেট নিয়েছেন। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে ডবল ডিজিটের ঘরে গিয়েছেন ওপেনার ম্যাকসুইনি(১০) এবং ট্র্যাভিস হেড(১১)। ওপেনার খোয়াজা (৮), স্টিভ স্মিথ (০), মিচেল মার্শ (৬) রানে আউট হয়েছেন। স্মিথকে প্রথম বলেই ফিরিয়েছেন বুমরা। মা উল্লেখ্য, এদিন পারথ টেস্টে ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। মাত্র ১৫০ রানেই শেষ হয়ে যায় টিম ইন্ডিয়া।
মিচেল স্টার্ক, জস হ্যাজলেউডের পেসে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের টপ অর্ডার। একটু বলার মতো রান শুধু ঋষভ পন্থের (৩৭)। আর অভিষেক টেস্টে ব্যাট হাতে চমকে দিলেন নীতীশ কুমার রেড্ডি (৪১)। আর লোকেশ রাহুল করেন ২৬। অজি বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস হ্যাজলেউড। পেয়েছেন চার উইকেট। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি