বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

washington sundar in playing eleven

খেলা | অশ্বিন বা জাদেজা নন, পার্থ টেস্টে দলে এলেন সুন্দর, কারণ জানলে চমকে যাবেন

Rajat Bose | ২২ নভেম্বর ২০২৪ ১৬ : ৫৭Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ পার্থ টেস্টের প্রথম একাদশে বড় চমক দিল টিম ইন্ডিয়া। বহু যুদ্ধের নায়ক অশ্বিন কিংবা জাদেজা নন, প্রথম এগারোয় সুযোগ পেলেন ওয়াশিংটন সুন্দর। 


একমাত্র স্পিনার হিসেবে সুন্দরই খেলছেন। দলের বাকি চার পেসার বুমরা, সিরাজ, হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডি। সুন্দরকে দলে রাখায় প্রশ্ন উঠেছে। তবে এর কারণ ব্যাখ্যা করেছেন রবি শাস্ত্রী। তাঁর কথায় তামিলনাড়ুর স্পিনার ছন্দে রয়েছেন। তাই তাঁকে প্রথম এগারোয় রাখা হয়েছে। শাস্ত্রীর মতে, যে কোনও পজিশনে ব্যাট করতে পারেন সুন্দর। এটাও তাঁকে জাদেজা ও অশ্বিনের থেকে এগিয়ে দিল বলে মনে করছেন শাস্ত্রী। 


ধারাভাষ্য দেওয়ার সময় সদ্য প্রাক্তন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার সুন্দরের নির্বাচন নিয়ে প্রশ্ন করেছিলেন শাস্ত্রীকে। তখনই একথা বলেন রবি শাস্ত্রী। 


এটা ঘটনা নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে ১৬ উইকেট নিয়েছিলেন সুন্দর। ব্যাট হাতেও উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। তাছাড়া পার্থের গতিময় পিচে বাড়তি বাউন্স আদায় করতে পারবেন সুন্দর। সেকারণেই তাঁকে প্রথম এগারোয় নেওয়া হয়েছে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের মত।


তবে পার্থ টেস্টে ভারত ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ৬ উইকেট পড়ে গিয়েছে ভারতের। এখনও ১০০ রানও হয়নি। কেউ রান পাননি। টস জিতে বুমরা কেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে।  

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া