বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

history creates in perth test

খেলা | পার্থে তৈরি হল ইতিহাস, ৭৭ বছরে যা দেখেনি ক্রিকেট বিশ্ব 

Rajat Bose | ২২ নভেম্বর ২০২৪ ১৫ : ২৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত–অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরলতম ঘটনা। ৭৭ বছর ধরে দুই দেশ টেস্ট ক্রিকেটে মুখোমুখি হচ্ছে। কিন্তু এরকম ঘটনা এর আগে আর ঘটেনি। 


দুই দেশের অধিনায়ক জসপ্রিত বুমরা ও প্যাট কামিন্স যখন টস করতে নামলেন তখনই সেই ইতিহাস তৈরি হল। ৭৭ বছরের ভারত–অস্ট্রেলিয়া টেস্টের ইতিহাসে এই প্রথম দুই দেশের অধিনায়ক দুই পেসার। কামিন্স যেমন পেসার। তেমনি রোহিতের অনুপস্থিতিতে পার্থে অধিনায়কত্ব করা বুমরাও পেসার।


যদিও কামিন্স ২০২১ সাল থেকেই অস্ট্রেলিয়ার অধিনায়ক। ইতিহাস বলছে ভারত–অস্ট্রেলিয়া প্রথম টেস্ট সিরিজ খেলেছিল ১৯৪৭–৪৮ সালে। সেই টেস্ট সিরিজে ভারত ০–৪ হেরেছিল। সেই সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্যর ডোনাল্ড ব্র‌্যাডম্যান। আর ভারতের লালা অমরনাথ। ১৯৮৫–৮৬ সালে কপিল দেব প্রথম পেসার যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন। আর অস্ট্রেলিয়ার এই প্রথম কোনও পেসারকে বর্ডার–গাভাসকার ট্রফিতে নেতৃত্ব দিতে দেখা গেল। এর আগে অস্ট্রেলিয়ায় শেষ সিরিজে টিম পাইন ছিলেন অধিনায়ক।


এদিকে, পার্থে ভারতের হয়ে টেস্ট অভিষেক হল নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানার। আর অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হল ন্যাথান ম্যাকসোয়ানির। টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। কিন্তু শুরুটা একেবারেই ভাল হয়নি। ইতিমধ্যেই চার উইকেট হারিয়েছে ভারত। বোর্ডে উঠেছে মাত্র ৫১ রান। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া