সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | হাতে পিস্তল, চোখেমুখে রহস্যের ছাপ! উত্তরবঙ্গে 'ঝড়'-এর মুখোমুখি বনি-সৌরভ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২১ নভেম্বর ২০২৪ ০৪ : ৪৫Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: এবার মুখোমুখি এক ছবিতে বনি-সৌরভ। ভরপুর রহস্যে মোড়া ছবিতে ভিন্ন লুকে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত ও সৌরভ দাস কে। অভিনেতা বনি-সৌরভ এর সাথে জুটিতে আসছে নবাগতা অভিনেত্রী অমৃতা। ছবির নাম 'ঝড়'। পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক আন্থনি জেন। প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক৷ 

 

 

ছবিতে 'মাইকেল' নামে এক শিক্ষকের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্তকে। অন্যদিকে খল চরিত্রে দেখা যাবে সৌরভ দাসকে। কালিম্পং শহরের সুন্দর সকাল। দেখা যায় জেন, মোনা, নাসিফা, শিখাকে তাঁদের কলেজ হোস্টেলে। এখান থেকে শুরু হয় ছবির গল্প। জেন মাইকেল স্যরকে মনে মনে ধন্যবাদ জানায়, কারণ মাইকেল স্যর জেন এর বাবা-মা কে বুঝিয়ে কালিম্পং-এ এনেছে তাকে। জেন মাইকেল স্যারকে শিক্ষকের থেকে বেশি অভিভাবক ভাবেন। 

 

এদিকে, কলেজে জেনের সঙ্গে শৌভিক নামের এক ছেলের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক এগোতে থাকে। কিন্তু হঠাৎ বিপদ ঘনিয়ে আসে জেনের জীবনে।

 

রহস্যের মোড়কে গল্পে আগমন হয় অভিনেতা সৌরভ দাসের। এবারে গল্প মোড় নেবে কোন দিকে? সেই উত্তর মিলবে ছবির গল্পে। 

 

 

ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন লিজা গোস্বামী, রজতাভ দত্ত, চন্দন সেন, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়। ইতিমধ্যেই উত্তরবঙ্গে হয়েছে ছবির শুটিং। 'পিএস এন্টারটেইনমেন্ট'-এর ব্যানারে পম্পা সাহার প্রযোজনায় ২০২৫-এ মুক্তি পেতে চলেছে ছবিটি। ছবির গানের দায়িত্বে রয়েছেন সমিধ৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া