বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব

Sampurna Chakraborty | ২১ নভেম্বর ২০২৪ ০২ : ৫৯Sampurna Chakraborty

ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব - ২ (শ্রীমন্ত, দীপক)

শ্রীভূমি ফুটবল ক্লাব - ১ (শফিক আলি গায়েন)

আজকাল ওয়েবডেস্ক: লড়াই করে জয় বোধহয় একেই বলে। যজ্ঞের আগুন থেকে জেগে ওঠা ফিনিক্স পাখি বোধহয় এমনই রঙিন হয়। 'এলেন, দেখলেন আর জয় করলেন', এই প্রবাদ বোধহয় এমন মুহূর্তের জন্যই উচ্চারিত হয়। বৃহস্পতিবার কিছুটা সেই আলেকজান্ডারের মতোই ইতিহাস তৈরি করল বাংলা ফুটবলের নবজাতক ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। চ্যাম্পিয়ন হয়ে তারা পৌঁছে গেল কলকাতার প্রিমিয়ার ডিভিশনে। ব্যারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারাল। জয়ী দলের হয়ে গোল করেন শ্রীমন্ত কিস্কু এবং দীপক ছেত্রী। পথ চলা শুরু করে প্রথম বছরই চ্যাম্পিয়ন। এই নজির অন্য কোনও দলের নেই। চলতি বছরের ১৫ এপ্রিল আত্মপ্রকাশ ঘটে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। দীপক মণ্ডলের তত্ত্বাবধানে মে মাস থেকে শুরু হয় অনুশীলন। কয়েক মাসের মধ্যেই এল বিরাট সাফল্য। 

ক্লাবের জন্মলগ্নেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলেন প্রতিষ্ঠাতা এবং ক্লাব সচিব দেবদূত রায়চৌধুরী। এদিন সেটা বাস্তবায়িত হল। দেবদূত রায়চৌধুরী বলেন, 'চমক মনে হলেও, এটাই আমাদের লক্ষ্য ছিল। আমরা ময়দানের ফুটবলে পরিবর্তন আনার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ার ডিভিশনের ছাড়পত্র সংগ্রহ করা। আমি আজ ড্রেসিংরুমে ঢুকেই ফুটবলারদের বলেছি, আমাদের কাজ এখনও শেষ হয়নি। জিততেই হবে। এই পর্যায়ে সপ্তাহে ৫-৬ দিন প্র্যাকটিস অনেকেই করে না। কিন্তু আমরা করেছি। তারই ফল মিলল।' সামনে আরও কঠিন লড়াই। খেলতে হবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডানের বিরুদ্ধে। প্রিমিয়ার ডিভিশনেও একই ধারাবাহিকতা বজায় রাখা লক্ষ্য। দেবদূত বললেন, 'আমরা কলকাতা লিগ জেতার চেষ্টা করব। আমাদের স্বপ্ন বড়। এই প্রথম কোনও ক্লাব আত্মপ্রকাশের বছরই চ্যাম্পিয়ন হল। প্রিমিয়ার ডিভিশনেও ভাল করার বিষয়ে আশাবাদী। কলকাতার তিন বড় ক্লাব একশো দেড়শো বছর ধরে আছে। একদিন আমরাও সেই জায়গায় পৌঁছব। বিগ থ্রির সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমরা ভাগ্যবান। ওদের যোগ্য সমান জানিয়েই বলছি, আমরাও নিজেদের সেরাটাই দেব।' 

এদিন বর্তমানের উচ্ছ্বাসে কোথাও মিশে ছিল বিয়োগ বেদনাও। এই জয় ভাইস প্রেসিডেন্ট মৌ রায়চৌধুরী মহাশয়াকে উৎসর্গ করা হয়। ক্লাবের শুভাকাঙ্খী থেকে কর্তৃপক্ষের বিশ্বাস, তাঁর আশির্বাদ সব সময় ক্লাবের সঙ্গে থাকবে। দীর্ঘদিনের পথ চলার সঙ্গী ছিলেন মৌ রায়চৌধুরী। খেলাধুলার প্রতি তাঁর আগ্রহ ছিল আগাগোড়াই। সম্পাদনায় প্রকাশিত হত খেলা কেন্দ্রিক পত্রিকা। আজ তিনি থাকলে হয়তো আরও একটু বেশি রঙিন হত আজকের জয়। তবু আজকে মাঠের প্রতিটি উচ্ছ্বাসে তিনি যেন না থেকেও সদা বিদ্যমান। সেই কারণেই এদিনের জয় উৎসর্গ করা হল তাঁর উজ্জ্বল স্মৃতির প্রতি। তিনি যে আছেন, জাগ্রত স্মৃতিতে, সে কথাই মনে পড়ল প্রতিটি মুহূর্তে।

পাশাপাশি, কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন গোলকিপিং কোচ প্রশান্ত দে। এদিন, প্রথম থেকেই কোচের পাশে তাঁর চেয়ারে জার্সি, গ্লাভস রেখে পুরো ম্যাচ খেলা হয়। যেন তিনি পাখির চোখে নজর রাখছেন খেলোয়াড়দের দিকে। খেলা শেষে তাঁর নামের চেয়ার মাঠের মাঝেও রাখা ছিল। তাতে ছিল সেই জার্সি এবং গ্লাভস। দেওয়া হয় মেডেল। তার চারপাশেই চলে চ্যাম্পিয়নশিপের সেলিব্রেশন। বাঁধনহারা উচ্ছ্বাসে মাতেন ফুটবলাররা। 

তবে এদিনের খেলা ছিল একপেশে। ম্যাচের অধিকাংশ সময় দশের বিরুদ্ধে দশের লড়াই। শেষদিকে লাল কার্ড দেখলেন বেশ কয়েকজন। তারমধ্যে পাঁচটি শ্রীভূমির, একটি ইউনাইটেডের। শ্রীভূমির তিনজন প্লেয়ার এবং দু'জন কোচিং স্টাফ লাল কার্ড দেখেন। সেই ফুটবলারদের তালিকায় রয়েছেন ফারুক, সুব্রত বিশ্বাস এবং প্রদীপ মোহনরাজ। তবে ম্যাচে আগাগোড়া দাপুটে ফুটবল খেলেই জিতল ইউকেএসসি। গোলের ব্যবধান আরও বাড়লেও অবাক হওয়ার কিছু থাকত না। 

কলকাতা মাঠ এরকম জমজমাট পরিবেশে কবে প্রথম ডিভিশনের খেলা দেখেছে, তা ক্রীড়া ঐতিহাসিকরাও বলতে পারবেন না। গ্যালারি ছিল প্রায় ভর্তি। কলকাতা লিগের প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ ম্যাচ। দু'দলই প্রিমিয়ার লিগের যোগ্যতা অর্জন করে ফেললেও চ্যাম্পিয়ন হওয়ার লড়াই ছিল। তাই ব্যারাকপুর স্টেডিয়ামের গ্যালারি ভরিয়েছিলেন সমর্থকরা। ছিলেন ক্লাবের শীর্ষ আধিকারিকরা। ছিলেন শ্রীভূমির সভাপতি এবং দমকল মন্ত্রী সুজিত বসু।  

ম্যাচের শুরুতে ইউকেএসসির প্রয়াত গোলকিপার কোচ প্রশান্ত দের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করা হয়। খেলার শুরু থেকেই দুই উইং দিয়ে আক্রমণ তৈরি হয়। প্রথমার্ধে কয়েকটা বিক্ষিপ্ত আক্রমণে যাওয়ার চেষ্টা করে শ্রীভূমিও। কিন্তু লাভ হয়নি। ম্যাচের ২৮ মিনিটে দ্বিতীয় হলুদ, অর্থাৎ লাল কার্ড দেখেন শ্রীভূমির ফারুক। দশজনের প্রতিপক্ষকে পেয়ে ম্যাচে আরও জাঁকিয়ে বসে দীপক মণ্ডলের দল। প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। প্রথমার্ধের শেষদিকে ইউকেএসসির হয়ে ১-০ করেন শ্রীমন্ত কিস্কু। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ধাক্কা খায় ইউকেএসসি।‌ ম্যাচের ৫২ মিনিট সরাসরি লালকার্ড দেখে মাঠ ছাড়েন ইউকেএসসির সুজয় খাড়া। তবে তার প্রভাব খেলায় পড়েনি। ম্যাচের ৫৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। সে সুযোগ হারালেও তিন মিনিটের মধ্যে তিন পয়েন্ট নিশ্চিত হয়। মাঝমাঠ থেকে বল পেয়ে একক দক্ষতায় বিপক্ষ গোলকিপারকে কাটিয়ে ম্যাচের ৬১ মিনিটে ২-০ করেন দীপক ছেত্রী। 

শেষ পাঁচ মিনিট ঘটনাবহুল। চাপ সৃষ্টি করার চেষ্টা করে প্রতিপক্ষ। বিপক্ষের বক্সে ইউকেএসসির ফুটবলারের হাতে বল লাগায় পেনাল্টি পায় শ্রীভূমি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান শফিক আলি গায়েন। 

যতই একপেশে দেখতে লাগুক, খেলায় লড়াই ছিল সমানে সমানে। শ্রীভূমিকে দেখে মনে হয়নি, এক ইঞ্চি জমিও বিনাযুদ্ধে ছেড়ে দিতে রাজি দল। তবু, এমন হাইভোল্টেজ লড়াইয়ে যে সামান্য এগিয়ে থাকে, সেই হয় সেরার সেরা। আগমনী শীতের বিকেলে সেই কারণেই বাংলা ফুটবলের ইতিহাসে নিজের নাম পাকা করে নিল নবজাতক ক্লাব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া