সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ নভেম্বর ২০২৪ ০১ : ২৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘কিং খান’ হয়ে ওঠার পথটা মোটেই সহজ ছিল না শাহরুখের। মসৃণ, গোলাপের পাপড়ি বিছানো নয়, বরং চড়াই-উতরাই ভরা বন্ধুর ছিল সেই যাত্রাপথ। মেপে পা ফেলতে গিয়েও, স্ট্র্যাটেজি কষেও সফল হওয়ার বদলে একাধিকবার ব্যর্থ হয়েছেন তিনি। কখনও সেই সশব্দে মুখ থুবড়ে পড়ার আওয়াজ প্রতিধ্বনিত হয়েছে বহুদিন ধরে। অন্যদিকে, এই ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর কাটিয়েও আজও একটি ব্যাপারে অবাক হন তিনি। সেই বিষয়টি ফাঁস করার পাশাপাশি শাহরুখ আরও জানান, একবার তাঁর মনে হয়েছিল তিনি এতটাই একজন খারাপ অভিনেতা যে বলিপাড়ায় টিকতে পারবেন না! এরপর আর অন্য কোনওকিছু না ভেবে মুম্বই থেকে সোজা দিল্লির বিমানে চেপে বসেছিলেন তিনি।
দুবাইয়ের গ্লোবাল ফ্রেট সামিট উপস্থিত হয়ে ব্যর্থতা নিয়ে মুখ খোলেন কিং খান। সেখানেই জানালেন এসব তথ্য। জানালেন, কেরিয়ারের প্রথম দিকে তিনি বড্ড 'ওভার-কনফিডেন্ট' ছিলেন। এটা সেই সময়ের কথা। মুম্বই এসে যখন কাজ শুরু করেছিলেন, তখন তিনি আবিষ্কার করলেন যে সেটে তাঁর সহ-অভিনেতা, অভিনেত্রীরা তাঁরা সবাই তাঁর থেকে ভাল অভিনয় করছেন। আগুপিছু আর কিছু না দেখে,ভেবে তৎক্ষণাৎ দিল্লি যাওয়ার প্রথম বিমানে চেপে বসেছিলেন শাহরুখ। বলিউডে অভিনয় করা ছেড়ে দিতে চেয়েছিলেন।
কথার ফাঁকে তিনি আরও জানান, আজও প্রতিদিন তাঁকে এই বিষয়টি অবাক করে যখন তিনি বোঝেন কত কিছু এখনও তাঁর শেখার বাকি। জানার বাকি। " প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। শুটিংয়ের জন্য সেটে হাজির হই। গত ৩৫ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, অথচ যখন প্রতিবার শুটিং সেটা হাজির হই, আবিষ্কার করি যে কত কিছু এখনও জানি না। কত কিছু এখনও শেখার আছে আমার এই কাজের দুনিয়ায়। এই ব্যাপারটা আমাকে বড্ড অবাক করে।"
আপাতত সুজয় ঘোষের আগামী ছবি ‘কিং’-এর প্রস্তুতি নিচ্ছেন ‘বাদশা’। সেই ছবিতে মুখ্যভূমিকায় শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তাঁর মেয়ে সুহানা। খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। ২০২৫-এর জানুয়ারি থেকেই শুটিং শুরু হবে ‘কিং’-এর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি