সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | অমিতাভ না জয়া- কার সঙ্গে কোন কোন ব্যাপারে কী মিল অভিষেক বচ্চনের? ফাঁস সুজিত সরকারের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ নভেম্বর ২০২৪ ০০ : ২০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: চলতি মাসেই মুক্তি পেতে চলেছেন সুজিত সরকারের নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক’। মুখ্যচরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। সুজিত তাঁর ছবিতে অভিষেককে এক কন্যার ‘একা বাবা’ রূপে দেখাতে চলেছেন। নিজেকে বচ্চন পরিবারের ‘ঘরের লোক’ বলেন সুজিত। অমিতাভ বচ্চনের সঙ্গে একাধিক ছবি ও বিজ্ঞাপন বানিয়েছেন। বহু বছর ধরে তিনি চেনেন অভিষেক বচ্চনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুজিত ফাঁস করলেন অমিতাভ না জয়া-কার সঙ্গে বেশি মিল অভিষেকের? কোন কোন ব্যাপারেই বা মিল? 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে সুজিত সরকার বললেন, “সবাই আলোচনা করেন অমিতাভের সঙ্গে কোথায় মিল অভিষেকের অথবা বাবার কোন স্বভাবটি পেয়েছে ও। আমি কিন্তু বলব, অমিতাভ স্যারের থেকে জয়াদি অর্থাৎ জয়া বচ্চনের সঙ্গে অভিষেকের মিল অনেক বেশি। ওঁর চোখের সঙ্গে জয়াদির খুব মিল। এছাড়া যেভাবে কথা  বলে অভিষেক, ওর হাবভাব -এসবের মধ্যে জয়াদির ছাপ দেখতে পাই আমি। আমরা তো জয়া বচ্চনকে ‘মহানগর’, ‘অভিমান’-এর মতো ছবিতে দেখেছি। সেসব ছবিতে ফুটে বেরিয়েছে জয়াদির সারল্য। অভিষেকের মধ্যে ঠিক এই সারল্যটাই রয়েছে। স্পষ্ট দেখতে পাই আমি।”

 

আর অমিতাভ? তাঁর সঙ্গে কি একেবারেই কোনও মিল নেই অভিষেকের? সে প্রশ্নের জবাব না দিয়ে সেটে শট দেওয়ার আগে অমিতাভ-অভিষেকের মধ্যে কোথায় পার্থক্য তার হদিস দিলেন সুজিত সরকার। “অমিতাভ স্যার কোনও শত দেওয়ার আগে বহুবার মহড়া দেন। নানাভাবে অভিনয় করেন। ঘন্টার পর ঘন্টা। অভিষেক সেসবের ধার মাড়ান না। সেটে এসে গল্পগুজব করে, ঠাট্টা-তামাশা করে, এদিক-ওদিকে ঘোরে। তবে চিত্রনাট্যটা বারবার পড়তে থাকে। ব্যস! তবে 'আই ওয়ান্ট টু টক' ছবির শুটিংয়ে নিজেকে পুরোপুরি আমার কাছে সমর্পণ করে দিয়েছিল অভিষেক। এই ছবিতে দর্শকের দৃষ্টি নিজের দিকেই কেড়ে নেবে অভিষেক।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া