সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ নভেম্বর ২০২৪ ২২ : ০২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন সভাপতি ফিরদৌসুল হাসান। ২০১৯, ২০২০-র পর এই নিয়ে তৃতীয়বার। গত মঙ্গলবার গোয়াতে এই সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকাল ডট ইন-কে এফএফআই-সভাপতি জানালেন, তাঁর মূল লক্ষ্য হবে কীভাবে ভারতের বিভিন্ন জায়গাকে দেশ-বিদেশের ছবির শুটিংয়ের গন্তব্যে পরিণত করা এবং সেসবকে কেন্দ্র করে পর্যন্টন শিল্পেরও উন্নতি ঘটানো। তাঁর কথায়, “শুধুই দেশীয় ছবির শুটিং নয়, চেষ্টা করব বিদেশি ছবির নির্মাতারাও যেন আমাদের দেশের নানা প্রান্তকে তাঁদের ছবির শুটিং লোকেশন হিসাবে পছন্দ করেন।”
‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’ সংস্থাটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভারতীয় ছবিকে ভারতীয় ছবির প্রতিনিধিত্ব করে। এবং দেশের সমস্ত ভাষার ছবি ও সেই শিল্প সংক্রান্ত সমস্ত বিষয়ের উন্নতিসাধন করা যাদের লক্ষ্য। পাশাপাশি কোন ছবি অস্কারের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে, সে ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এই সংস্থা ও তার সভাপতি। তা এই জাতীয় সংস্থার সভাপতি যখন বাঙালি তখন বাংলা ছবি কোন আশায় বুক বাঁধবে? সামান্য হেসে ফিরদৌসুল হাসান বললেন, “দেশের সব ছবির জন্যই নিয়ম এক। তবে অবশ্যই বাংলায় যেন সিঙ্গল স্ক্রিনের সংখ্যা বাড়ে, সেই বিষয়ে আমাদের মনোযোগ দিতে হবে। এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সুচিন্তক এই বিষয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই লক্ষ্যে ইতিবাচক মনোভাব নিয়েই এগোচ্ছে। আমি শুনেছি, ওঁর পরিকল্পনা রয়েছে বাংলার প্রতিটি জেলায় নন্দনের মতো একটি সরকারি প্রেক্ষাগৃহ তৈরি করা যেখানে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষেরা সস্তায় টিকিট কেটে ছবি দেখতে পারে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কোনও পরিকল্পনা যদি করেন অবশ্যই আমরাও সদার্থকভাবে পা বাড়াব।”
এফএফআই-এর সভাপতি আরও বলেন, “বাংলায় প্রচুর ভাল ভাল ছবি তৈরি হচ্ছে। ভাল কন্টেন্টের অভাব নেই। কিন্তু মুশকিল হচ্ছে প্রেক্ষাগৃহের দামি টিকিট। আজকের দিনে চারজনের একটি পরিবার যদি মাল্টিপ্লেক্সে ছবি দেখতে যান, হাজার দুয়েক টাকা তাঁদের খরচ হবে। শুধু ছবি দেখতেই হাজার দুয়েক, তাহলে নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত পরিবারের মানুষেরা আসবেন কেন প্রেক্ষাগৃহে? মনে রাখতে হবে, দেশে, রাজ্যে এরকম পরিবারের সংখ্যাটা কিন্তু সবথেকে বেশি। তাই এই দিকটা ভাবতেই হবে যদি দেশের ছবির ইন্ডাস্ট্রির ভাল করতে হয়।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি