সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে বড়পর্দায় কনীনিকা! 'মুখ্যমন্ত্রী' হয়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে কী বললেন অভিনেত্রী? 

স্নিগ্ধা দে | | Editor: শ্যামশ্রী সাহা ২১ নভেম্বর ২০২৪ ২১ : ৫৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার মুক্তি পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 'কন্যাশ্রী' নিয়ে নির্মিত ছবি 'সুকন্যা'। সমীর মণ্ডল প্রযোজিত এবং উজ্জ্বল মিত্র পরিচালিত এই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। 

 

 

এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগ। রাজ্য পুলিশের ডিজি-র চরিত্রে অভিনয় করেছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ২০২৩ সালের পুজোর সময়ে শেষ হয়েছিল 'সুকন্যা'র শুটিং। সম্পাদনা, ডাবিং এবং অন্যান্য কাজ শেষ করে গত ৩০ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ঘটনাচক্রে মুক্তি পিছিয়ে যায়। শেষমেশ জটিলতা কাটিয়ে ২২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। 

 

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলতে কী কী বিষয় মাথায় রেখেছিলেন কনীনিকা? আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, "ছবিতে আমার চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়। একজন সাধারণ নারী থেকে জননেত্রী হয়ে ওঠার লড়াই দেখানো হয়েছে গল্পে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোশাক ছাড়া আর কোনওকিছুই মিল রাখিনি চরিত্রে। শুধু লড়াইটা খুব কাছ থেকে উপলব্ধি করার চেষ্টা করেছি।" 

 

 

কনীনিকার কথায়, "বরাবরই রাজনীতির রঙ লাগতে দিইনি নিজের গায়ে। কিন্তু লড়াইয়ে সামিল হয়েছি। মেয়েদের জন্য ভাবা, মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিকগুলো নিয়ে যখন ছবি তৈরি হয়েছে আর মুখ্য চরিত্রে আমায় ভাবা হয়েছে, তখন এই সুযোগটা হাতছাড়া করতে পারিনি। পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর লড়াইকে এই ছবিতে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার মধ্যে কোনও রাজনৈতিক রঙের ছোঁয়া নেই।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া