সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Singham Again movie actor Arjun Kapoor dedicates new tattoo to his late mother

বিনোদন | ‘সিংহম এগেইন’ সফল হতেই শরীরে আস্ত ট্যাটু! কোন বিশেষ ব্যক্তির উদ্দেশ্যে কাণ্ডটি করলেন অর্জুন কাপুর?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২১ নভেম্বর ২০২৪ ২০ : ২৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘সিংহম এগেইন’ বক্স-অফিসে জনপ্রিয় হওয়ার পর পায়ের তলায় একপ্রকার মাটি খুঁজে পেয়েছেন অর্জুন কাপুর। তাঁর প্রায় থেমে যাওয়া ফিল্মি কেরিয়ারে অক্সিজেন জুগিয়েছে এই ছবি। তিনি যে এই ছবির নির্মাতাদের কাছে কৃতজ্ঞ সেকথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন অর্জুন। এই ছবির সাফল্য তাঁকে কতটা স্বস্তি জুগিয়েছে তা সম্প্রতি ফের একবার প্রমাণ করলেন এই বলি-অভিনেতা। 


সদ্য নিজের পিঠে দেবনগরী ভাষায় দু'টি শব্দের ট্যাটু করালেন অর্জুন। ‘রব রাখা’ অর্থাৎ ‘ঈশ্বর তোমার সহায় হোক’। ট্যাটু করাকালীন মুহূর্তের একাধিক ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন ‘সিংহম এগেইন’ ছবির এই অভিনেতা।  সঙ্গে জানালেন, ওই ছবি মুক্তির আবহেই এই কাজটি সেরে ফেলেছিলেন তিনি। এবং জানালেন, নিজের জীবনের এই নতুন করে শুরু হওয়ার মুহূর্তে কেন তিনি দু'টি শব্দের ট্যাটুটি করলেন। আসলে, অর্জুনের মা-এই শব্দবন্ধটি অহরহ ব্যবহার করতেন। বলি-অভিনেতার মা ১২ বছর আগে প্রয়াত হয়েছেন। তাই কেরিয়ারের নতুন মোড়ে মা'কে স্মরণ করলেন অর্জুন, এইভাবে। ‘ডেঞ্জার লঙ্কা’র কথায়, “আমার মনে হয়, মা আজও আমাকে কোথাও থেকে দেখছে, আমাকে পথ দেখাচ্ছে।”


গত বছর তাঁর মায়ের মৃত্যুবার্ষিকীতে সমাজমাধ্যমে আবেগতাড়িত হয়ে অর্জুন লেখেন, “আমি তোমাকে ছাড়া একজন হারিয়ে যাওয়া শিশু, আমি এখনও তোমাক খুঁজি সর্বত্র। এই ছবিটার মতোই তোমাকে ছাড়া আমি অচল, হয়ত খুব শীঘ্রই আমাদের কোনওদিন দেখা হবে।” ২০১২ সালের ২৫ মার্চ মৃত্যু হয় বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা শৌরি কাপুরের। ক্যান্সার ধরা পড়েছিল তাঁর। মাল্টি অর্গান ফেলিওর হয়ে মার যান তিনি।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া