সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | রবিনার প্রেমে কার্তিক! রূপ না যৌবন? কোন জালে জড়ালেন হাঁটুর বয়সী প্রেমিককে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২১ নভেম্বর ২০২৪ ১৮ : ২৭Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: ফের দমফাটা হাসির ছবিতে কার্তিক আরিয়ান। দুই নায়িকার মাঝে পেন্ডুলাম হতে প্রস্তুত অভিনেতা! মুদাসার আজিজের পরিচালনায় আসছে 'পতি পত্নি অউর ওহ'-এর সিক্যুয়েল 'পতি পত্নি অউর ওহ ২'। 

 

 

 

আগেই এই খবরে সিলমোহর দিয়েছিলেন অভিনেতা। কমেডি ঘরানার ছবির মাধ্যমেই দর্শকের কাছে পরিচিতি কার্তিকের। বছরভর বিভিন্ন চরিত্রে তাঁকে দেখা গেলেও নতুন বছরেই ফের নিজের চেনা ঘরানার ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। চলতি ডিসেম্বরেই শুরু হতে চলেছে 'পতি পত্নি অউর ওহ ২'-এর শুটিং। 

 

 

 

আগের মতো এই ছবিতেও থাকছেন ভূমি পেডনেকর ও অনন্যা পাণ্ডে। এই দুই নায়িকা ছাড়াও থাকছেন আরও এক বলি অভিনেত্রী। এবার এই ছবিতে দর্শকের নজর কাড়তে আসছেন অভিনেত্রী রবিনা টন্ডন। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিতে অভিনয়ের প্রস্তাব গিয়েছে রবিনার কাছে। লাস্যময়ী চরিত্রে এই ছবিতে ধরা দেবেন অভিনেত্রী। 

 

 

 

জানা যাচ্ছে, রবিনাকে 'পতি পত্নি অউর ওহ ২'-এ কার্তিকের মতিভ্রমের কারণ হিসাবে দেখা যেতে চলেছে। এই চরিত্রের প্রস্তাব আসতেই উত্তেজিত অভিনেত্রী। ছবিতে কাজের ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি। তবে এই মুহূর্তে নির্মাতাদের তরফে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। 

 

 

 

এখন চলছে ছবির চিত্রনাট্য ঘষামাজার কাজ। ও চরিত্রাভিনেতা বাছাই পর্ব। সবকিছু ঠিক থাকলে ২০২৫-এর মাঝামাঝি সময়ে মুক্তি পাবে এই দমফাটা হাসির ছবিটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া