বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অনুপ্রেরণা কোহলি, প্রথম বর্ডার-গাভাসকর ট্রফির জন্য মানসিকভাবে তৈরি যশস্বী

Sampurna Chakraborty | ২১ নভেম্বর ২০২৪ ১৮ : ০২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একদিনও বাকি নেই। রাত পোহালেই টেস্ট ক্রিকেটের মহাযুদ্ধ। শুক্রবার পারথে নতুন পার্টনারের সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়েসওয়াল। তার আগে বিরাট কোহলিতে মুগ্ধ বাঁ হাতি ওপেনার। তারকা ক্রিকেটারের ধারাবাহিকতা এবং শৃঙ্খলাপরায়ন মনোভাবের প্রশংসায় যশস্বী। ভারতের হয়ে খেলার প্রথম দিন থেকেই কোহলির সঙ্গে নিয়ামত যোগাযোগ রাখেন তিনি। ক্রিকেট জীবনের মেয়াদ বাড়াতে মহাতারকার দ্বারস্থ হন যশস্বী। দৈনন্দিন জীবনে শৃঙ্খলতা বজায় রাখা নিয়ে বিরাটের থেকে টিপস নেন। এই প্রসঙ্গে যশস্বী বলেন, 'সিনিয়র দলে আসার পর আমি বিরাট পাজির থেকে জানতে চাই উনি কীভাবে সবকিছু সামলান। আমাকে বলেন, যদি আমি দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই, তাহলে আমাকে দৈনন্দিন জীবনে শৃঙ্খলতা বজায় রাখতে হবে। আমি ওকে প্রতিদিন একই জিনিস নিয়মিতভাবে করতে দেখেছি। ওকে দেখে আমি অনুপ্রাণিত হই। নিজের অভ্যাস বদল করতে মোটিভেট করি। যা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।' 

যশস্বীর বিশ্বাস, কোহলির ধরন আয়ত্ত করে প্রতিদিন উন্নতি করতে পারবেন তিনি। সংক্ষিপ্ত টেস্ট কেরিয়ারে ইতিমধ্যেই ১৪০৭ রান করে ফেলেছেন। গড় ৫৬.২৮। তারমধ্যে রয়েছে তিনটি শতরান, আটটি অর্ধশতরান। ঘরের মাঠে দাপট দেখান যশস্বী। ১০৯১ রান করেছেন। গড় ৬০.৬১। স্ট্রাইক রেট ৭৬.২৯। প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন বাঁ হাতি তরুণ ওপেনার। সেখানকার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তৈরি। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে নামার আগে উত্তেজিত। যশস্বী বলেন, 'অস্ট্রেলিয়ায় এটা আমার প্রথম সফর। আমি খুবই উত্তেজিত। আমি ভাল খেলতে চাই। এখানে সবকিছু আলাদা। বল আলাদা, উইকেট আলাদা। তবে সেটা আমরা সবাই জানি। আমরা মানসিকভাবে তৈরি।' প্র্যাকটিসের পাশাপাশি সঠিক সময় ঘুম এবং খাওয়া দাওয়ায় নজর দেন। এই সুযোগ কাজে লাগাতে চান যশস্বী। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য মানসিকভাবে তৈরি তরুণ ওপেনার। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওপেনিংয়ে নতুন জুটি দেখা যাবে। যশস্বীর সঙ্গে জুটি বাঁধতে পারেন কেএল রাহুল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া